Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক কী? বিদেশিদের কি দেওয়া যেতে পারে, হাইকোর্টে কী বলল UIDAI

আধার কার্ড নিয়ে হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল ইউআইডিএআই কর্তৃপক্ষ। UIDAI-এর তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, যাঁরা ভারতে ১৮২ দিন বসবাস করেছে আধার কার্ড তাঁদের জন্য। এছাড়া সরকারি প্রকল্পের ভর্তুকি দিতেই এই আধার কার্ড।

আইনজীবী আরও বলেছেন, আধার কার্ড দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। স্পষ্ট করে তিনি বলেছেন, অনাবাসী, যঁরা আইন মেনে দেশে প্রবেশ করেছেন, তাঁরা আবেদন করলে আধার কার্ড দেওয়া যেতে পারে।

aadhaar card high court

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আধার নিয়ে মামলার শুনানি হয়। পশ্চিমবঙ্গেব বেশ কয়েকটি আধার কার্ড হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং ফের তা সক্রিয় হওয়া নিয়ে জয়েন্ট ফোরাম এগনেস্ট এনআরসির করা মামলায় আধার নিয়ে অবস্থান জানায় কর্তৃপক্ষ।

ফোরামের তরফে আইনজীবী ঝুমা সেন বলেন, এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্তি ও দ্বন্দ্ব রয়েছে। এব্যাপারে মুখ্যমন্ত্রীর অফিস থেকে প্রধানমন্ত্রীর অফিসেও একটি চিঠি দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের এক সাংসদও বিষয়টি কেন্দ্রের কাছে তুলেছেন। ইউআইডিএআই প্রাথমিকভাবে বলেছিল এটা প্রযুক্তিগত ত্রুটি।

আদালতে আবেদনকারীরা আধারের বিধির ২৮এ এবং ২৯-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছিলেন। যা আধার কার্ড নিষ্ক্রিয় করতে এবং কে বিদেশি তা নির্ধারণ করতে আইনের অধীন কর্তৃপক্ষকে প্রভূত ক্ষমতা দিয়েছে।

আদালতে ইউআইডিএআই-এর আইনজীবী লক্ষ্মী গুপ্তা আবেদনকারীদের অবস্থানকে চ্যালেঞ্জ করেছেন। পাশাপাশি যে সংস্থা এই মামলা করেছে, তাদেরকে অনথিভুক্ত সংস্থা বলেও নিশানা করেন। স্পষ্ট করে তিনি বলেছেন, আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। সরকারি ভর্তুকি পেতে এবং যারা দেশের নাগরিক নন, তাদের নির্দিষ্ট সময়ের জন্য আধার দেওয়া যেতে পারে। পাশাপাশি তিনি যুক্তি দিয়েছেন, আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়। কারণ এটি এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত, যারা ভারতীয় নাগরিক নন।

কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী বলেছেন আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়। কারণ এটি আধার আইনের ৫৪ ধারাকে চ্যালেঞ্জ করেনি। আবেদনকারীরা দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারে না, বলেছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১১ জুলাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+