Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লালবাজার অভিযানে ১৪ জন সিপিএম কর্মী ধৃত, ধর্নার ডাক সেলিমের

আরজি কর কাণ্ডে লালবাজার অভিযানে সিপিএম। সেই অভিযান রোখার চেষ্টা করে পুলিশ। ১৪ জন সিপিএম কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। মুক্তি না দিলে লালবাজারের সামনেই ধর্না কর্মসূচি শুরু হবে। এই বার্তাও দিয়েছেন তিনি।

আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে পথে বামেরা। লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল আগেই। আজ সোমবার বামেদের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। বিশাল বড় লোহার ব্যারিকেডের একদিকে পুলিশ বাহিনী। অন্যদিকে বামেরা। বেন্টিং স্ট্রিটে এই ছবি ধরা পড়ল।

CPM

লালবাজার অভিযান ঘিরে পারদ ক্রমশ চড়েছে। এদিন দুপুর থেকে লালবাজার ও আশেপাশের এলাকায় সাজো সাজো রব কলকাতা পুলিশের। লোহার বিশাল বড় ব্যারিকেড এনে রাস্তা আটকানো হয়েছে। প্রচুর সংখ্যায় গার্ডরেল লাগানো হয়েছে রাজপথে। কোনওভাবে যাতে প্রাচীর টপকে বাম কর্মী সমর্থকরা আসতে না পারে। সেদিকে কড়া নজরদারি৷

প্রতি বারের মতো এবারও কার্যত যুদ্ধ সাজে কলকাতা পুলিশ। মাথায় হেলমেট পরে, হাতে লাঠি নিয়ে পুলিশ তৈরি। এছাড়াও কাঁদানে গ্যাস, রাবার বুলেট রয়েছে। শান্তিপূর্ণ লালবাজার অভিযান করবে বামেরা। এই দাবি নেতৃত্বের তরফ থেকে আগেই করা হয়েছে। কিন্তু পরিস্থিতি যত সময় এগোচ্ছে, ততই যুদ্ধং দেহি হয়ে উঠছে।

আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বিরোধীরা দাবি করছেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পথ থেকে সরানো হোক। এই দাবি প্রত্যেকদিন করা হচ্ছে। আরজি কর কাণ্ডের এক মাস আজ অতিক্রান্ত।

ধর্মতলা লেলিন মূর্তি থেকে মিছিল শুরু হয়। সেন্ট্রাল এভিনিউ লালবাজারের দিকে এগোতে থাকে সিপিএমের মিছিল। মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন এই মিছিলে। বেন্টিং স্ট্রিটে তাদের আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সিপিএম কর্মী - সমর্থকরা। পুলিশ তাদের আটকায়।

বড় ব্যারিকেড টপকে সিপিএমের কর্মীরা যেতে চেষ্টা করেন। মূল মিছিল বেন্টিংক স্ট্রিটে পুলিস আটকে দিলেও, লালবাজারে পৌছে যান সিপিএম নেতৃত্ব। পুলিশ কমিশনার অপসারণের দাবি সহ পোস্টার লালবাজারের দেওয়ালে আটকে দেওয়া হয়।

বিক্ষোভ চলে লালবাজারের সামনেই। এরপরেই গ্রেফতার করা হয়েছে পৃথা তা, রাজিন্দার প্রসাদ, অর্জুন রায়, সৌম্যজিত রজক সহ ১৪ জনকে। অবিলম্বে তাদের ছাড়তে হবে। এই দাবি তুলেছে সিপিএম নেতৃত্ব। না হলে লালবাজারের সামনেই অবস্থান কর্মসূচি চলবে। হুঁশিয়ারি দিয়েছেন মহম্মদ সেলিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+