Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ দিনের মধ্যে ১৩টি ভুতের ছবি দেখতে হবে, তাহলেই মিলবে ৯৫০০০ টাকা, চমকে দেওয়ার মত অফার দিচ্ছে এই কোম্পানি

১০ দিনের মধ্যে ১৩টি ভুতের ছবি দেখতে হবে, তাহলেই মিলবে ৯৫০০০ টাকা, চমকে দেওয়ার মত অফার দিচ্ছে এই কোম্পানি

ভুতের ছবি দেখতে পারলে দেওয়া হবে মোটা টাকা। এমন অফার দিয়ে যাকে বলে সকলকে চমকে গিয়েছে এই কোম্পানি। তারা জানিয়েছে অক্টোবর মাসে টানা ১০ দিনে ১৩টি ভুতের ছবি দেখতে পারলে মোটা টাকা উপহার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে ফিনান্স বাজ নামে একটি সংস্থা। হঠাৎ করে এই ঘোষণা কেন তাতে বেশ অবাক হয়েছেন সকলেই। এর মধ্যে অবশ্য একটা টুইস্ট রয়েছে। কোন ১৩টি ভুতের ছবি দেখা যাবে সেটা ঠিক করে দেবে সেই সংস্থাই।

১০ দিনের মধ্যে ১০টি ভুতের ছবি দেখতে হবে, তাহলেই মিলবে ৯৫০০০ টাকা, চমকে দেওয়ার মত অফার দিচ্ছে এই কোম্পানি

অর্থনৈিতক সংস্থার এই প্রস্তাবে লুকিয়ে রয়েছে গোপন পরিকল্পনা। ১৩ ভুতের ছবি কোম্পানি বাছাই করে দেবে বলে জানিয়েছে। সংস্থার বাছাই করা ছবি গুলির মধ্যে রয়েছে, স, অ্যামিটিভিলে হরর, এ কোয়ায়েট প্লেস, এ কোয়ায়েটপ্লেস পার্ট-২, ক্যান্ডিম্যান, ইনসাইডাস, দ্য ব্লেয়ার উইথ প্রোজেক্ট, সিনিস্টাপ, গেট আউট, দ্য পার্গ, হলোউইন(২০১৮), প্যারানরমাল অ্যাক্টিভিটি, অ্যানাবেল। এই ১৩িট ছবি যদি ১০ দিনে কেউ দেখতে পারেন তাহলে তাঁকে ৯৫,০০০ টাকা দেবে সেই সংস্থা।

ফিনান্সবাজ নামে সংস্থার এই প্রস্তাবে লুকিয়ে রয়েছে কোম্পানির একটি সুগভীর পরিকল্পনা। তারা দেখতে চান এই ভুতের ছবি গুলি দেখার সময় দর্শকদের মনের মধ্য কতটা ভয়ের উদ্রোক হয়। অর্থাৎ সত্যিই কী দর্শকদের ভয় দেখাতে পারে এই ভুতের ছবিগুলি। এই প্রকল্পটির তারা নাম দিয়েছে হরর মুভি হার্ট রেট অ্যানালাইসিস। যখন এই ছবিগুলি েসই দর্শক দেখবেন তখন তার হার্ট বিট পরীক্ষা করবে কোম্পানি। কারণ এই হার্ট বিট অ্যানালিসিস করে এই সংস্থা জানতে চায় কোটি কোটি টাকা খরচ করে যে ভুতের ছবিগুলি তৈরি হয় সেগুলির তুলনায় কম বাজেটের ভুতের ছবির কতটা ভয় ধরাতে পারে দর্শকদের মনে।

যাঁরা সংস্থার এই গবেষণার শরিক হতে চান ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদনকারীদের আমেরিকার বাসিন্দা হতে হবে এবং ১৮ বছরের উর্ধ্বে তাঁদের বয়স হতে হবে। তাঁরাই একমাত্র এই অফারের যোগ্য বলে বিবেচিত হবে। তারপরে দর্শকরা বাছাই করবেন কারা এই ছবি কীভাবে দেখবেন এবং কখন দেখবেন। অর্থনৈতিক সংস্থার এই অফারে রীতিমত হইচই পড়ে গিয়েছে আমেরিকায়। হঠাৎ করে হরর ফিল্মের বাজেট পর্যালোচনা করতে কেন তাঁরা তৎপর হলেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অবশ্য তাতে অনেকেই মাথা ঘামাতে নারাজ। উল্টে তাঁরা উদ্যোগী হয়েছেন ৯৫০০০ টাকা কীভাবে পাওয়া যাবে তা জানতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+