Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2024: ২০২৪ সালে গুগলে ভারত নিয়েই সর্বাধিক সার্চ করেছে পাকিস্তান! কোন কোন বিষয় জানেন?

Year Ender 2024: প্রত্যেক বছর সব থেকে বেশি সংখ্যক সাবজেক্ট তালিকা প্রকাশ করে বিশ্বের অন্যতম বৃহৎ সার্চ ইঞ্জিন গুগল। এ বছরেও তার কোন ব্যতিক্রম নেই। কোন দেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ সর্বাধিক সার্চ ইঞ্জিনে কী কী বিষয় খুঁজেছেন, গুগলের তরফ থেকে প্রত্যেক বছর প্রকাশিত হয় সেই তালিকা। ২০২৪ এ গুগলের পক্ষ থেকে প্রকাশ করা হলো সেই তালিকা, যাতে পাকিস্তানের মানুষ সর্বাধিক কী কী বিষয় সার্চ করেছেন তা সামনে এল।

সারা বছর ধরে প্রায় অনেকগুলি বিষয় লাগাতার গুগলে সার্চ করেছেন পাকিস্তানিরা। গুগলের পক্ষ থেকে সেগুলোকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যা হল ক্রিকেট, বিখ্যাত ব্যক্তিত্ব, বিনোদন, রান্নার রেসিপি, চলচ্চিত্র, প্রযুক্তি ইত্যাদি আর সেখানেই উঠে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য।

pakistan and india

২০২৪ বছরজুড়ে পাকিস্তানের মানুষ সব থেকে বেশি সার্চ করেছেন যে বিষয়টি তা হল ক্রিকেট। বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে সর্বাধিক খোঁজাখুঁজি করেছেন সে দেশের নাগরিকরা। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনেক বেশি অনুসন্ধান করা হয়েছে গুগলে। পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া, ভারত-ইংল্যান্ড ম্যাচও সার্চ করা হয়েছে গুগলে।

তবে এসবের পাশাপাশি আরও একটি বিষয় সার্চ করা হয়েছে যা রীতিমত অবাক করা। পাকিস্তান সম্পর্কে ভারতের ধারণা কী? এই বিষয়টি ২০২৪ সালে পাকিস্তানি নাগরিকদের সর্বোচ্চ সার্চ করা বিষয়ের মধ্যে অন্যতম। এছাড়াও মুকেশ আম্বানি, ভারতীয় ওয়েব সিরিজ হীরা মান্ডি, মির্জাপুর সিজন থ্রি এবং বিগ বস ১৭ নিয়েও সার্চ করেছেন পাকিস্তানিরা।

পাশাপাশি রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল, শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২, শাহরুখ খানের ডাঙ্কিও রয়েছে অনুসন্ধানের তালিকায়। তবে ভারতীয়রা কি পাকিস্তানের কোনও বিষয় নিয়ে এত সার্চ করেছেন? উত্তরটা হল 'না'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+