ডিভোর্সের খরচ জোগাতে নিজের বিয়ের গাউন অনলাইনে বিক্রি এক মহিলার!
লন্ডন, ১৮ অগাস্ট : স্বামী তাঁকে ঠকিয়েছেন। সেজন্য ডিভোর্সের জন্য আবেদন করতে চাইছেন ২৮ বছর বয়সী এক ব্রিটিশ যুবতী। বিবাহ বিচ্ছেদের মামলার খরচ বহন করতে তাই আর কোনও উপায় না দেখে নিজের বিয়ের গাউন অনলাইনে বেচতে দিয়েছেন ওই ব্রিটিশ যুবতী। অলনাইন ই-কমার্স সংস্থা eBay-তে ২ হাজার পাউন্ড দাম দিয়ে কেনা নিজের গাউন বিক্রি করতে দিয়েছেন তিনি। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]
যুবতীর নাম সামান্থা র্যাগ। ইংল্যান্ডের চেস্টারফিল্ডের বাসিন্দা সামান্থার বিয়ে হয় ২০১৪ সালের অগাস্ট মাসে। তাঁর অভিযোগ, ১৮ মাস পরে স্বামী তাঁকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে ঘর করতে শুরু করেছেন। [স্বামী পেটানোয় বিশ্বসেরা এই দেশের মহিলারা!]

পেশায় ব্লগার সামান্থা তাঁর স্বামীর কাছে ডিভোর্স চান। আর সেজন্য বিচ্ছেদের খরচ জোগাতে নিজের বিয়ের গাউন অনলাইনে বেচতে দিয়েছেন তিনি। অনলাইনে সামান্থা লিখেছেন, আইভরি রঙের গাউনটি একটু ময়লা হয়ে গিয়েছে। নতুন করে সেটা পরার আগে একটু ড্রাই ক্লিন করতে হবে। আপাতত তার নিলাম শুরু হয়েছে ৫০০ পাউন্ড দিয়ে। [এই দেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]
অনলাইনে সামান্থা ড্রেস সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, আমার গাউনটি দুঃখের স্মৃতিবিজরিত। তবে আশা করছি এটা আপনাদের জন্য অনেক সুখের মুহূর্ত নিয়ে আসবে। এছাড়া আর কোনও কিছু সম্পর্কে জিজ্ঞাস্য থাকলে নির্দ্বিধায় তাঁকে প্রশ্ন করা যাবে বলে জানিয়েছেন সামান্থা। [পৃথিবীর গভীরতম 'সিঙ্কহোল'-এর খোঁজ মিলল দক্ষিণ চিন সাগরে!]
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications