Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভেনেজুয়েলার রাষ্ট্রপতির গায়ে আম ছুঁড়ে ফ্ল্যাট উপহার পেলেন এক মহিলা

কারাকাস, ২৭ এপ্রিল : কত অদ্ভুত কাণ্ডই না ঘটে দুনিয়ায়। যেমন ঘটেছে এক ভেনেজুলিয়ান মহিলার সঙ্গে। নিজের দেশের রাষ্ট্রপতির গায়ে আম ছুঁড়ে তিনি বাগিয়ে নিয়েছেন একটি গোটা অ্যাপার্টমেন্ট। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ঘটনা হল, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সম্প্রতি বাসে করে দেশ ভ্রমণে বেড়িয়েছিলেন। আগের জীবনে বাস ড্রাইভার মাদুরো এরকমটা নাকি মাঝে মাঝেই করে থাকেন। এরকম একদিন তিনি বেরলে তাঁর বাস লক্ষ করেই একটি আম উড়ে আসে। সেই আমটি তুলে নেন মাদুরো।

ভেনেজুয়েলার রাষ্ট্রপতির গায়ে আম ছুঁড়ে ফ্ল্যাট উপহার পেলেন এক মহিলা


মারলেনি অলিভো নামে ওই মহিলর ছোঁড়া আমে লেখা ছিল একটি বার্তা, "আপনি যদি পারেন তাহলে আমাকে ফোন করুন।" সঙ্গে ছিল ওই মহিলার নাম ও ফোন নম্বর।ঘটনা হল, ওই মহিলা থাকার জন্য প্রেসিডেন্ট মাদুরোর কাছে একটি বাড়ি চান। তিনিও সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দিয়ে অলিভোর জন্য সরকারি অনুদানের টাকায় একটি অ্যাপার্টমেন্ট বরাদ্দ করেন।

পরে মাদুরো একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই আমটি দর্শকদের দেখান যার গায়ে ওই মহিলার নাম ও ফোন নম্বর লেখা ছিল।

প্রসঙ্গত, উগো শাভেস ২০১৩ সালে প্রয়াত হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রপতির আসনে বসেছেন নিকোলাস মাদুরো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+