পৃথিবীতে ফিরে আসার পরই কোন কোন পদ্ধতি মানছেন সুনীতারা?
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এর দুই নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। নাসার ক্রু-৯ মিশনের অংশ হিসেবে তাদের মহাকাশযান ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫:৫৭ মিনিটে (ভারতীয় সময় বুধবার, ভোর ৩:২৭) নিরাপদে অবতরণ করে।
মহাকাশ থেকে প্রত্যাবর্তনের পর প্রাথমিক প্রক্রিয়া রয়েছে একাধিক। যা মেনেও চলে নাসা।
১) স্প্ল্যাশডাউনের পর নভোচারীদের স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল থেকে সাবধানে বের করা হয়।
২) মাইক্রোগ্র্যাভিটির দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় প্রাথমিক চিকিৎসা ও শারীরিক মূল্যায়ন করা হয়।
৩) এরপর নাসার জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁদের।
৪) নভোচারীরা কয়েকদিন ক্রু কোয়ার্টারে থাকবেন এবং স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের সাথে দেখা করবেন।

পৃথিবীতে ফিরে আসার শারীরিক চ্যালেঞ্জ
শূন্য মাধ্যাকর্ষণ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণে ফিরে আসা সহজ নয়। সে এক বিশাল জটিল প্রক্রিয়া। ভাসমান জীবন থেকে চলমান জীবনে আসাই যেন এক ধরনের পরীক্ষা। নভোচারীরা অবতরণের পর মাথা ঘোরা, হাঁটতে সমস্যা, দৃষ্টিশক্তি স্থিতিশীল করতে অসুবিধা অনুভব করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি মানিয়ে নিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
নাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও মহাকাশযানের সংস্কার
১) ক্রু-৯ মিশনের সফল সমাপ্তি।
২) স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান "ফ্রিডম" ভবিষ্যৎ অভিযানের জন্য তৈরি করা হবে।
৩) মহাকাশে থাকা অবস্থায় নভোচারীরা যে গবেষণা ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা ভবিষ্যৎ মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফলভাবে পৃথিবীতে ফিরে আসার পর, সুনীতা উইলিয়ামস ও তার সহকর্মীরা এখন বিশ্রাম নেবেন, পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং ভবিষ্যতের মিশনের জন্য প্রস্তুতি নেবেন। তবে সবার আগে তারা সুস্থ হয়ে উঠবেন। আবার পৃথিবীর ছন্দময় জীবনের সাথে নিজেদেরকে মানিয়ে নেবেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications