বিশ্ব জুড়ে যুদ্ধ-হিংসা, ঘরছাড়া প্রায় ১২ কোটি মানুষ! উদ্বেগজনক রিপোর্ট রাষ্ট্রসংঘের
সারা বিশ্বে বারো কোটির বেশি মানুষ ঘরছাড়া। এই রিপোর্ট রাষ্ট্রসংঘের কাছে বিষ্ময়কর। যুদ্ধ, হিংসা এবং নিপীড়নের কারণে এই বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে জীবন যাপন করছেন। এই সংখ্যা ক্রমবর্ধমান। বিভিন্ন রাষ্ট্র এই ঘটনায় অভিযুক্ত বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।
রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে বিশ্বব্যাপী বলপূর্বক বাস্তুচ্যুতি আবার রেকর্ড ভেঙে দিয়েছে। গাজা, সুদান ও মিয়ানমারের মতো জায়গায় সংঘাতের ফলে আরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও রিপোর্টে জানিয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা। তারা আরও বলেছে বিশ্বব্যাপী বাস্তুচ্যুতের সংখ্যাটা জাপানের জনসংখ্যার সমতূল্য।

রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সাংবাদিকদের বলেছেন, সংঘাতই ঘরছাড়া হওয়ার বড় কারণ। রিপোর্ট বলছে, গত বছরের শেষে ঘরছাড়া মানুষজনের সংখ্যাটা ছিল প্রায় ১১.৭৩ কোটি। এপ্রিলের শেষের দিকে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পায়। এই মুহূর্তে ঘরছাড়ার সংখ্যাটা প্রায় বারো কোটি কিংবা তারও বেশি।
গত প্রায় বারো বছর ধরে ঘরছাড়ার সংখ্যা বাড়ছে। নতুন ও পরিবর্তনশীল সংকটের সংমিশ্রণ এবং দীর্ঘস্থায়ী সমস্যাগুলির সমাধানে ব্যর্থতার মধ্যে ২০১২ সাল থেকে ঘরছাড়ার সংখ্যাটা বেড়েছে।
রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সাংবাদিকদের আরও বলেছেন, আট বছর আগে তিনি যখন এই চাকরিতে ঢুকেছিলেন, সেই সময় ঘরছাড়ার পরিসংখ্যানে হতবাক হয়েছিলেন। তারপর থেকে এটি দ্বিগুণেরও বেশি হয়েছে।
জলবায়ু পরিবর্তন কীভাবে ঘরছাড়ার সংখ্যা বৃদ্ধি করছে তাও তুলে ধরেছেন রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। গত বছর রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ২৯ টি দেশে ৪৩ টি জরুরি অবস্থা ঘোষণা করেছে। কয়েক বছর আগেও পরিস্থিতি এমনটা ছিল না বলে জানিয়েছেন তিনি। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে পরিবর্তন না হলে, দুর্ভাগ্যবশত এই চিত্রটি ক্রমাগত বাড়তে থাকবে।
২০২৩ সালের শেষে ১১.৭৩ কোটি ঘরছাড়ার মধ্যে ৬.৮৩ কোটি মানুষ নিজের দেশে ঘরছাড়া হয়েছেন। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এটা মনে করা না, শরণার্থী এবং অন্য অভিবাসীরা ধনী দেশে যায়। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, অধিকাংশ শরণার্থী তাদের প্রতিবেশী দেশগুলিতে যায়। আর তাদের মধ্যে ৭৫ শতাংশ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে যান।
ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ২০২৩-এর এপ্রিলে সুদানে প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে যুদ্ধে ৯ লক্ষের বেশি লোক ঘরছাড়া হয়েছিল। আর বছরের শেষে তা ১১ লক্ষে পৌঁছে যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, গণতান্ত্রিক কঙ্গো এবং মায়ানমারে গত বছর লক্ষাধিক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আর রাষ্ট্রসংঘের অনুমান ইজরায়েলের ওপরে হামাসের আক্রমণের পর থেকে সেখানে ঘরছাড়া প্রায় ১৭ লক্ষ মানুষ।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications