বিপাকে ব্যবসায়ী বিজয় মালিয়া, আইনি লড়াইয়ে হেরে হাতছাড়া লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট

বিপাকে বিজয় মালিয়া

বিপাকে পড়লেন ব্যবসায়ী বিজয় মালিয়া। তিনি লন্ডনে নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি হারালেন। সুইস ব্যাঙ্ক থেকে ঋণ শোধ করতে না পারায় বিপাকে পড়লেন তিনি। অনেক দিন ধরেই ব্যাঙ্কের সাথে তাঁর দ্বন্দ্ব চলছিল। এমন নির্দেশ দিল আদালত।

বিপাকে ব্যবসায়ী বিজয় মালিয়া, আইনি লড়াইয়ে হেরে হাতছাড়া লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট


১৮/১৯ কর্নওয়াল টেরেসের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে লন্ডনের রিজেন্টস পার্ককের সুন্দর দৃশ্য দেখা যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টটির মূল্য কয়েক মিলিয়ন পাউন্ড। ব্যবসায়ীর ৯৫ বছরের ব্রদ্ধা মা ললিতার দখলে রয়েছে বর্তমানে ফ্ল্যাটটি।

হাইকোর্টের চ্যান্সারি ডিভিশন থেকে এই মামলার রায় প্রদান করা হয়। ডেপুটি মাস্টার ম্যাথিউ মার্শ বলেন, এই সময় মালিয়া পরিবারকে ঋণ মেটাতে আর সময় দেওয়ার কোন প্রয়োজন নেই। তাঁদের ঋণের পরিমাণ ২০.৪ মিলিয়ন।

তিনি আরও জানান, আমি আসামি বিজয় মালিয়ার কথায় কোনও ভিত্তি পাচ্ছি না। আমি তাঁর আবেদন খারিজ করছি। পাশাপাশি তিনি এও জানান, আমি আপিল করা অনুমতি প্রত্যাখ্যান করছি। আমি কোণও স্থগিতাদেশ দেব না।

মালিয়ার তরফের থেকে ড্যানিয়েল মার্গোলিন কিউসি বলেন, ৬৫ বছর বয়সী ব্যবসায়ীর বিরুদ্ধে এমন পরিস্থিতি খুবই গুরুতর। তিনি বলেন, তাঁর ব্রদ্ধা মা এখনও ওই ফ্ল্যাটে থাকেন।

মামলা চলাকালীন ২০১৯ সালের মে মাসে বিচারক সাইমন বার্কার এই মামলার সম্মতির আদেশ দিয়েছিলেন। ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তাঁর সম্পত্তি রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময় সীমা পূর্ণ করতে তিনি ব্যর্থ হয়েছেন কারণ, ২০১৯ সালে থেকে করোনা মহামারি দেখা দিয়েছে। UBS কারণে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত সম্পত্তিটি আইনগতভাবে ব্যবসায়ীর ছিল।

২০২০ সালে মালিয়ার আইনজীবি ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য আদালতে আবেদন করেন। আর মঙ্গলবার সেই আবেদন খারিজ করলেন আদালত। কিন্তু যখন ব্যাঙ্ক ২০২১ সালের অক্টোবরে আদালতের আদেশের ভিত্তিতে বিজয় মালিয়া একটি আবেদন দাখিল করেছিলেন। পারিবারিক ট্রাস্ট তহবিলের মাধ্যমে অর্থ শোধের কারণে তাঁর কাছে বাধা হয়ে দাড়াচ্ছিল। ব্যবসায়ী একটি নন-বাইন্ডিং চিঠিও তৈরি করেছেন। ভারতের একাধিক ব্যাংক থেকে প্রায় ৯ কোটি টাকার ঋণ নিয়ে তিনি পলাতক হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+