কেরলের জন্য প্রার্থনা ভাটিকানে, 'চরম বিপদ', আর কি বললেন পোপ
রবিবার কেরলের বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা হল ভাটিকানে। পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক মহলের কাছে, কেরলের কয়েক লক্ষ বন্যা দুর্গতদের জন্য সাহায্যের আবেদন করেছেন।
রবিবার কেরলের বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা হল ভাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে। কেরলের বন্যাকে 'চরম বিপদ' হিসেবে বর্ণনা করে পোপ ফ্রান্সিস কেরলের কয়েক লক্ষ মানুষের জন্য আন্তর্জাতিক মহলের কাছে যথাযথ সাহায্যের আবেদন করেছেন। তিনি আরও জানান, কেরালার ক্যাথলিক চার্চ তাঁর খুব ঘনিষ্ঠ।

রবিবারের প্রার্থনা উপলক্ষ্যে ভাটিকানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা ভিড় জমান। তাঁদের সামনে পোপ বলেন, 'তীব্র বৃষ্টিপাত ও তার ফলে সৃষ্ট বন্যা ও ধ্বসে কেরলের মানুষ বিধ্বস্ত। প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ, অনেকে গৃহহারা। ঘরবাড়ি ও ফসলের চরম ক্ষতি হয়েছে।' কেরলের ক্য়াথলিক চার্চ প্রথম থেকেই বন্যাদুর্গত মানুষগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
During Sunday's Angelus #PopeFrancis, praying for "our brothers and sisters" victims of flooding in #Kerala, asks for solidarity, concrete support from the international community and closeness to the Church in India. https://t.co/aO9Oqcc6oi
— Vatican News (@VaticanNews) August 19, 2018
কেরলের এই 'ভাই বোনদের' পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেছেন আন্তর্জাতিক মহলের 'কংক্রিট সাপোর্ট' দরকার কেরালাবাসীর। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের সঙ্গে প্রার্থনায় সামিল হন ভাটিকানে সমবেত সকল মানুষ।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications