'কাশ্মীর নিয়ে কী লুকোনোর আছে'! ভূস্বর্গে ঢোকায় নিষেধাজ্ঞার পর মার্কিন রাজনীতিবিদের প্রশ্ন
কাশ্মীর কেমন আছে? এই প্রশ্ন এই মুহূর্তে বার বার ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। তবে কাশ্মীর প্রসঙ্গে জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় চরমে। আর সেই প্রেক্ষাপটে এদিন কাশ্মীরে প্রবেশ করতে চেয়েছিলেন মার্কিন ক্রিস ভ্যান হোলেন । তবে ভারত সেই অনুমতি না দেওয়ার পাল্টা প্রশ্ন-বাণে কাশ্মীর ইস্যুকে নতুন করে খুঁচিয়ে তুললেন এই মার্কিনী।

মার্কিনী রাজনীতিবিদের প্রশ্ন
মার্কিন ড্যামোক্রেটিক পার্টির নেতা ক্রিস ভ্যান হোলেন কেয়কদিন আগেই কাশ্মীরে প্রবেশ করতে চেয়ে আবেদন জানান মার্কিনী রাজনীতিবিদ ক্রিস। তবে তাঁর সেই আবেদন সরাসরি খারিজ করে দেয় ভারত, এরপরই তিনি প্রশ্ন তোলেন যে 'কী লুকোনোর আছে সরকারের?'

মোদী সরকারকে কটাক্ষ মার্কিনি রাজনীতিবিদের
মার্কিনি রাজনীতিবিদ ক্রিস হোলেন , মোদী সরকারকে নিশানা করে প্রশ্ন তুলেছেন, ' আমি কাশ্মীরে গিয়ে সরেজমিনে দেখতে চেয়েছিলাম সেখানে কী চলছে, তবে ভারত সরকার তা অনুমোদন করেনি। এক সপ্তাহ আগে আমি এই আবেদন করেছিলাম। তবে আমাকে বলা হয়, সেখানে যাওয়ার এটা সঠিক সময় নয়।' এরপরই ক্রিস বলেন, 'আমার ব্যক্তিগত মত, যদি তোমার কিছু লুকোনোরই না থাকে তাহলে কোন ভয়ে সেখানে পর্যটকদের অনুমতি দেওয়া হচ্ছে না!'

কাশ্মীরে 'মানবিকতার' সমস্যা!
ক্রিস হোলেন জানিয়েছেন, কাশ্মীরে 'মানবিকতার' সমস্যা চলছে। প্রসঙ্গত, 'ফরেন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট ২০২০' অনুযায়ী ভারত সরকারকে কাশ্মীর সম্পর্কে একটি রিপোর্ট জমা দিতে হবে। যেখানে প্রাথমিক কৌতূহল থাকবে, কাশ্মীরে সমস্ত রকমের সংযোগ রক্ষা হয়েছে কি না , তা নিয়ে।












Click it and Unblock the Notifications