Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক চাপানোর নোটিস দিয়ে দিল ট্রাম্পের আমেরিকা, কার্যকর বুধবার থেকে

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নোটিস দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে পৌঁছে যাচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, মস্কো থেকে ভারতের তেল কেনা চলতে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-এর অধীনে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এর মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন শুল্ক ২৭ আগস্ট স্থানীয় সময় রাত ১২:০১ মিনিট (EST) থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ই অগাস্টের নির্দেশের বাস্তবায়ন হিসেবে এই শুল্ক আরোপ করা হচ্ছে।

সেই নির্দেশে মার্কিন সংস্থাগুলিকে রাশিয়ার কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ভারতের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়াও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা অন্যান্য দেশগুলির ওপরও অতিরিক্ত শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, যদি কোনও চুক্তি না হয়।

এখন পর্যন্ত চিন-সহ রাশিয়ান তেলের অন্যান্য প্রধান ক্রেতাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্ক চাপায়নি। শুধু ভারতের ওপরই মার্কিন কোপ পড়েছে।

যদিও ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসমক্ষে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সত্ত্বেও তাঁর সরকার একটি সমাধান খুঁজে বের করবে। অর্থাৎ যত চাপই আসুক না কেন, দেশের আমজনতার স্বার্থ বিসর্জন দিয়ে সরকার মাথা নোয়াবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+