সত্যি হল মার্কিন আশঙ্ক! জোড়া বিস্ফোরণের ৪ দিনের মাথায় ফের কেঁপে উঠল কাবুল, মৃত্যু এক শিশুর
সত্যি হল মার্কিন আশঙ্ক! জোড়া বিস্ফোরণের ৪ দিনের মাথায় ফের কেঁপে উঠল কাবুল
আশঙ্কার কথা আগেই শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাই়ডেন। এবার তা সত্যি করেই আগের জোড়া বিস্ফোরণের চারদিনের মাথায় ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এই হামলায় এখনও পর্যন্ত একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বিমানবন্দরে ঢোকার মুখে এক সুইসাইড বোম্বারকে গুলি করে হত্যা করেছে আমেরিকার বাহিনী।

ওই টুইটেই তিনি জানান কাবুল শহরের উপকণ্ঠে এদিন বিকালেই একটি জোরদার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনকী একটি ভিডিও তিনি পোস্ট করেছেন বলে দেখা যাচ্ছে। তবে হামলার দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে স্বীকার করা হয়নি বলেই জানা যাচ্ছে। তবে এর পিছনেও আইএসআইএস খোরসানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে আগামী বৃহঃষ্পতিবার সন্ধ্যায় আচমকাই জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। ছত্রখান হয়ে যায় বিমানবন্দর চত্বর। এই ভয়াবহ হামলায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৫০ পার করেছে বলে জানা যাচ্ছে। মারা গিয়েছিলেন একজন মহিলা টিভি অ্যাঙ্কর এবং দুই ক্রীড়াবিদসহ দুই সাংবাদিকও। এদিকে এই ঘটনার পর ফের হামলার আশঙ্কা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি।
এদিকে তালিবানেরা আফগানিস্তান দখলের পর থেকেই আইআইএসরের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাড়তে থাকে। তালিবান এবং আইএস-কে বা আইসিস খোরসান, এই দুই সংগঠনই কট্টর সুন্নি ইসলামপন্থী। কিন্তু দুই দলের মধ্যে বনিবনা নেই একদমই। এমনকী দু পক্ষই দাবি করে তারাই আসল জেহাদী। তাই নিয়ে বিরোধ লেগে রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তালিবানদের চাপে ফেলতেই এই কাজ করে থাকতে পারে আসিস খোরসান।
পরে বিমানবন্দরে থাকা আমেরিকার বাহিনী সন্দেহভাজন এক সুইসাইড বোম্বারকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে। সেই সুইসাইড বোম্বারের লক্ষ্য ছিল বিমানে উঠে বিস্ফোরণ ঘটানো, দাবি করা হয়েছে বিমানবন্দরে থাকা আমেরিকার সেনার তরফে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications