ভারতে ফেরানোর তোড়জোড় নীরব মোদীকে, ব্রিটেনের কোর্টে খারিজ আর্জি
ভারতে ফেরানোর তোরজোর নিরব মোদীকে, ব্রিটেনের কোর্টে খারিজ আর্জি
১১ হাজার কোটি টাকা ঋণখেলাপি করে ব্রিটেনে গিয়ে লুকিয়ে ছিলেন গুজরাতে হিরে ব্যবসায়ী নিরব মোদী। কিন্তু শেষ রক্ষা হবে না বলেই মনে হচ্ছে। ব্রিটেনের কোর্টে খারিজ হয়ে গিয়েছে নীরব মোদীর আর্জি। তাঁকে ভারতে প্রত্যর্পণের পথ আরও সুগম হল মোদী সরকারের।

গত কয়েক বছর ধরেই নীরব মোদী, বিজয় মালিয়াদের ভারতে ফেরানোর তোরজোর করছে মোদী সরকার। কিন্তু ব্রিটেন থেকে তাঁদের ফেরাতে নানা রকম আইনি জটিলতা রয়েছে। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে ব্রিটেনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন গুজরাতের শিল্পপতি নীরব মোদী। ব্রিটেনে গিয়ে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত আর আরামে থাকা হয়নি। ব্রিটেনের জেলে ঠাঁই হয়েছে নীরব মোদীর।
জেল থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বেশ কয়েক দফায় এই নিয়ে ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছেন নীরব মোদী। অন্য দিকে ভারতের পক্ষ থেকেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ভারতে ফিরতে না চেয়ে ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছিলেন নীরব মোদী। কিন্তু লন্ডন হাইকোর্টে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে। এবং নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে।
কাজেই লন্ডন হাইকোর্টের এই সিদ্ধান্তে অনেকটাই সুগম হয়েছে ভারতের পথ। তবে ভারতে নিয়ে আসতে এখনও অনেক জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটিয়ে তাঁকে নিয়ে আসতে আরও কিছুটা সময় লাগবে। তবে প্রধান আইনি বাধা কেটে গিয়েছে। ভারতে নীরব মোদীকে মুম্বইয়ের আর্থাররোড জেলে রাখা হবে বলে প্রস্তুতি করে রাখা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications