১৩ নভেম্বর পৃথিবীতে প্রথমবার আছড়ে পড়তে চলেছে UFO?
বেঙ্গালুরু, ২৭ অক্টোবর : একটি ইউএফও বা আন-আইডেন্টিফায়িং ফ্লাইং অবজেক্ট আগামী ১৩ নভেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে আছড়ে পড়তে চলেছে ভারত মহাসাগরে। মহাকাশ থেকে ছিটকে বেরিয়ে আসা এই বড় টুকরোটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন 'WT1190F' বা সংক্ষেপে WTF। [দেখে নিন মহাকাশ থেকে তোলা পৃথিবীর অনন্য রূপ]
বহুবছর ধরেই নানা দেশ থেকে মহাকাশ পরিক্রমায় নানা যান পাঠানো হয়। এটি সেরকমই কিছু বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। একইসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রথম মহাকাশ থেকে ছিটকে এসে কোনও UFO পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]

জানা গিয়েছে, প্রায় ৭ ফুট লম্বা এই UFO টি আগামী ১৩ নভেম্বর শ্রীলঙ্কা থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে ভারত মহাসাগরে আছড়ে পড়তে চলেছে। [এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা]
মনে করা হচ্ছে, চন্দ্রাভিযানে ব্যবহৃত কোনও রকেটের টুকরো হতে পারে এটি। এছাড়া অন্য কোনও মহাকাশ অভিযানের যানের টুকরো হতে পারে এটি। কীভাবে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে সেটা এক অভিনব ঘটনা হতে চলেছে বলে মনে করছেন সকলে। তবে এর ফলে বিশেষ ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে একবার এর সন্ধান পাওয়া গিয়েছিল। তারপর হঠাৎ এইবছরের অক্টোবরের শুরুতে এটিকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা গিয়েছে। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফেও এর দিকে কড়া নজর রাখা হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশের নানা বস্তুগুলি পৃথিবীর আবহাওয়ার সংস্পর্শে এলে কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications