HIV Treatment: বছরে মাত্র দুটি ইঞ্জেকশনই রেহাই দিতে পারে এইচআইভি থেকে, গবেষণায় মিলল বড় সাফল্য
HIV Treatment: HIV নিয়ে গবেষণায় উঠে এল বড় সাফল্য। ১০০ শতাংশ পর্যন্ত সাফল্য দিতে পারে মাত্র দুটি ইঞ্জেকশন। গত বছর প্রায় ১৩ লক্ষ মানুষ এইচআইভি-তে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন, যে সংখ্যাটা নেহাত কম নয়। তাই এই চিকিৎসা যে আগামিদিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকার উগান্ডায় এই চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল (HIV Treatment) চালানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বছরে দুবার যদি প্রফিল্যাক্সিস ওষুধ ইঞ্জেকশন হিসেবে নেওয়া যায়, তাহলে এইচআইভি থেকে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায়। দুটি আলাদা ড্রাগ দিয়ে হবে এই চিকিৎসা। একটি ওষুধ ও অপরটি ইঞ্জেকশন।

প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর লিন্ডা গেল বেকার এই চিকিৎসা সম্পর্কে (HIV Treatment) ব্যাখ্য়া করেছেন। উগান্ডায় প্রায় ৫০,০০০ মানুষের পর পরীক্ষা করা হয়েছে লেনাকাপাভির ও আরও দুটি ওষুধ। লেনাকাপাভির যদি ৬ মাস অন্তর প্রয়োগ করা যায়, তাহলে তা এইচআইভি-র বিরুদ্ধে কাজ করে। ১৬ থেকে ২৫ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে অত্য়ন্ত কার্যকর হবে ওই ওষুধ। প্রতিদিন খাওয়ার ওষুধের থেকে এটি বেশি কার্যকর।
Descovy F/TAF নামে একটি ওষুধও পরীক্ষামূলকভাবে প্রয়োগ (HIV Treatment) করা হচ্ছে। এটি একটি নতুন পিল। এটি মূলত উন্নততর দেশগুলিতে পুরুষ ও রূপান্তরকামীদের ক্ষেত্রে কার্যকর হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকায় কম বয়সী মহিলারাই বেশি এইচআইভি-তে আক্রান্ত হন।
ট্রায়ালে দেখা গিয়েছে, ২,১৩৪ জন মহিলা, যাঁদের লেনাকাপাভির দেওয়া হয়েছিল, তাঁদের কারও এইচআইভি হয়নি। তবে ২,১৩৬ জন, যাঁদের Descovy F/TAF দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ৩৯ জন এইচআইভি-তে আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ইন্টারকোর্সের পর বারবার কন্ডোম ব্যবহার করা বা কনট্রাসেপটিভ পিল ব্যবহার করা ঠিক নয়। বছরে ২ বার এমন সুরক্ষা ব্যবহার করা যাবে, তার থেকে বেশি নয়। আর সেই সঙ্গে এইচআইভি-র ভয় থেকে মুক্ত থাকা যাবে, বছরে মাত্র ২ বার ওই ইঞ্জেকশন নিলে।
তবে এখনই এই ইঞ্জেকশন প্রয়োগ করা যাবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিভিউ করবে, তারপর সুপারিশ করবে। তারপর সংস্থাগুলিকে ওষুধ তৈরি করার লাইসেন্স দেওয়া হবে। বিভিন্ন দেশের সরকার সেগুলি কম টাকায় কিনতে পারবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত পিছিয়ে পড়া দেশগুলিতে এইচআইভি-র সমস্যা অনেক বেশি। দীর্ঘদিন ধরে গবেষণা হলেও ১০০ শতাংশ সাফল্য পাওয়া বেশ কঠিন। তবে এবার এই গবেষণা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications