দূতাবাসের সামনে বিস্ফোরণ, তালিবানদের সঙ্গে কোনও আলোচনা নয়, হুঁশিয়ারি ট্রাম্পের
কাবুলে মার্কিন দূতাবাসের সামনেই ভয়ঙ্কর আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল তালিবান জঙ্গিরা। তারপরেই তালিবানদের সঙ্গে কোনও রকম আলোচনায় বসার প্রস্তাব খারিজ করে দিয়েছে আমেরিকা।
কাবুলে মার্কিন দূতাবাসের সামনেই ভয়ঙ্কর আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল তালিবান জঙ্গিরা। তারপরেই তালিবানদের সঙ্গে কোনও রকম আলোচনায় বসার প্রস্তাব খারিজ করে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেবেন তিনি।

এভাবে আর বেশিদিন টানা সম্ভব নয় বলে জানিয়েছিলেন ট্রাম্প। তারপরেই কাবুলে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটায় তালিবান জঙ্গিরা। তাতেই অত্যন্ত রুষ্ট হয়েছে আমেরিকা। তালিবানদের সঙ্গে আর কোনও রকম আলোচনায় আমেরিকা বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রায় এক দশকের বেশি সময় ধরে আফগানিস্তানে তালিবান মোকাবিলায় সহযোগিতা করছে আমেরিকা। প্রথমে দমন নীতি প্রয়োগ করলেও পরে আলোচনার পথ বেছে নিয়েছিল আমেরিকা। এই নিয়ে কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় তালিবানদের সঙ্গে আলোচনাতেও বসেছিল আমেরিকা।
তালিবান জঙ্গিদের মূল স্রোতে ফেরাতে ধীরে ধীরে অনেকটাই সফল হয়েছিল তাঁরা। কিন্তু কাবুলের এই বিস্ফোরণ আর মেনে নিতে পারেনি আমেরিকা। প্রায় ১৩০০০ বাহিনী ধাপে ধাপে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।
আমেরিকার দাবি তাঁদের এই বাহিনী ফিরিয়ে নেওয়াতে হয়তো তালিবানরা আফগান সরকারের সঙ্গে শান্তি স্থাপনে সহমহ হতে পারে। যদিও সে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তার উপরে সামনেই আফগানিস্থানের ভোট। এই মুহূর্তে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি কতটা সঠিক হবে তা নিেয় সংশয় রয়েই যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications