টেরেসা মে-কে হারানোয় অনুঘটকের কাজ করলেন ভারতীয় বংশোদ্ভূতরাই
ব্রেক্সিট নিয়ে ভোটাভুটিতে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।
ব্রেক্সিট নিয়ে ভোটাভুটিতে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছিল তা যেন আরও উসকে গেল। বিরোধীরা তো বটেই তাঁর দলের সাংসদরাই ভোট দিলেন টেরেসার বিরুদ্ধে। এর মধ্যে আবার ভারতীয় বংশোদ্ভূত সাংসদরাও রয়েছেন। তাঁরাই হারের পথ প্রশস্ত করলেন টেরেসার জন্য।

লেবার পার্টির যেমন সাতজন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, তেমনই ক্ষমতাসীন কনজারভেটিভ দলের তিনজন বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়া অলোক শর্মা ও ঋষি সুনক নামে দুজন টেরেসার পক্ষে ভোট দিয়েছেন।
শর্মা শ্রম দফতরের প্রতিমন্ত্রী, আর সুনক হাউজিং দফতরের জুনিয়র মন্ত্রী। তিনি আবার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই-ও বটে। যে তিনজন কনজারভেটিভ সাংসদ বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরা হলেন - প্রীতি প্যাটেল, শৈলেশ ভরা, সুয়েল্লা ব্রেভারম্যান। ভরা ও ব্রেভারম্যান এই চুক্তির বিষয়টি সামনে আসতেই নিজেদের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এখন যা পরিস্থিতি তাতে ব্রেক্সিট ইস্যুটি নানাদিকে মোড় নিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা না করেই ব্রেক্সিট হতে পারে। নতুন করে আলোচনার পর ব্রেক্সিট চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির পরে চুক্তির পরবর্তী ধাপ নির্ধারিত হতে পারে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications