Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা ভাইরাস গবেষণায় তহবিল গড়ার লক্ষ্যে ম্যারাথনে যোগ দিলেন ১০৩ বছরের এই বৃদ্ধ

করোনা ভাইরাস গবেষণায় তহবিল গড়ার লক্ষ্যে ম্যারাথনে যোগ দিলেন ১০৩ বছরের এই বৃদ্ধ

১০৩ বছর বয়সী বেলজিয়ামের এক চিকিৎসক করোনা ভাইরাসের জন্য অর্থ সংগ্রহ করতে তাঁর বাগানের চারপাশে প্রতিদিন ম্যারাথন হাঁটছেন। তিনি এক শতবর্ষী ব্যক্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যিনি ব্রিটেনে নায়ক হয়েছিলেন হাঁটার জন্য।

১ জুন যাত্রা শুরু

১ জুন যাত্রা শুরু

চিকিৎসক আলফনস লিম্পোয়েলস ব্রুসেলের উত্তর-পূর্বে রোটসেলার পৌরসভা থেকে ৪২.২ কিমি (২৬.২ মাইল) যাত্রা শুরু করেছিলেন গত ১ জুন এবং তা আগামী ৩০ জুনের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রতিদিন তিনি ১৪৫ মিটার (১৫৯ গজ) হাঁটেন। গণনা যাতে হারিয়ে না যায় তা এড়াতে তিনি যখনই একটা কেন্দ্রে হাঁটা সম্পূর্ণ করেন তখন প্রতিবার একটি বাটিতে একটি কাঠি ফেলে দেন।

টম মুরের থেকে অনুপ্রাণিত

টম মুরের থেকে অনুপ্রাণিত

লিম্পোয়েলস বলেন যে, তিনি যখন বিশ্বব্যাপী একজন অভিজ্ঞ ১০০ বছর বয়সী টম মুরকে ব্রিটেনে তাঁর বাগানে ঘুরে দেশের স্বাস্থ্যসেবার জন্য ৪০ মিলিয়ন ডলারের (‌৩,০৩,২২,০০,০০০ টাকা)‌ সমপরিমাণ জোগাড় করতে দেখেছিলেন তখনই তাঁর মাথায় এই ধারণাটি আসে। ১০৩ বছর বয়সী বৃদ্ধ বলেন, ‘‌আমার সন্তানরা বলেছিল যে টম মুরের মতো আমিও ন্যূনতম হাঁটতে পারি এবং তার উপরে আমার বয়স ১০৩ বছর।'‌ তিনি আরও বলেন, ‘‌তাই তারা পরামর্শ দিয়েছিল যে আমার কিছু করা উচিত। আমার নাতনি ম্যারাথনে দৌড়েছিল এবং আমি তাকে মজা করে বলেছিলাম, আমিও একটা ম্যারাথনে দৌড়াবো।'‌

 লিউভেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতালে গবেষণা

লিউভেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতালে গবেষণা

লিম্পোয়েলস লিউভেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করার জন্য আশাবাদী, যেখানে গবেষকরা কোভিড-১৯ এর নিরাময়ের জন্য কাজ করছেন। লিউভেন বিশ্ববিদ্যালয়ের মারলিস ভ্যান্ডারব্রগেনের তথ্য অনুসারে এখনও পর্যন্ত তিনি মাত্র ৬০০০ ইউরো (৫,১৬,৬০০ টাকা) জোগাড় করেছেন এবং ম্যারাথনের দূরত্বের এক তৃতীয়াংশকে তিনি সম্পূর্ণ করেছেন।

এশিয়ান ফ্লু মহামারি

এশিয়ান ফ্লু মহামারি

লিম্পোয়েলস স্মৃতিতে উঠে আসে, ১৯৫৭-৫৮ সালে এশিয়ান ফ্লু মহামারি চলাকালীন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলিতে করোনা ভাইরাস আক্রান্তদের চেয়ে অনেক দ্রুত তারা সুস্থ হয়ে ওঠেন। তিনি ঊলেন, ‘‌একজন চিকিৎসক হিসাবে আপনি এই বিষয়টিকে অনুভব করবেন এবং সে কারণেই আমি এখন খুশি যে আমি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছুটা অবদান রাখতে সক্ষম হয়েছি।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+