Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মার্কিন সেনাকে আল্টিমেটাম তালিবানদের, ৩১ অগাস্টের অভিযান হবেই, চ্যালেঞ্জ পেন্টাগনের

মার্কিন সেনাকে আল্টিমেটাম তালিবানদের, ৩১ অগাস্টের অভিযান হবেই, চ্যালেঞ্জ পেন্টাগনের

ফের মার্কিন সেনাকে হুঁশিয়ারি তালিবানদের। এবার সরাসরি আল্টিমেটাম দিয়ে দিল তালিবানরা। ৩১ অগাস্ট পর্যন্ত আফগানিস্তানের বাসিন্দাদের উদ্ধারের পরিকল্পনা করেছিল মার্কিন সেনা। সেটে শেষ পর্যন্ত তারা করতে পারিবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ মার্কিন সেনাকে রীতিমত হুঁশিয়ার করে তালিবানরা বলেছে ৩১ অাগাস্টের আগেই তাঁদের আফগানিস্তান ছেড়ে দিতে হবে। ৩১ অগাস্ট আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের দিন ঠিক করেছিল বাইডেন সরকার। কিন্তু তালিবানরা তার আগেই সেনা সরিয়ে নেওয়াপ হঁশিয়ারি দিয়েছে।

 সেনা সরাচ্ছে আমেরিকা

সেনা সরাচ্ছে আমেরিকা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরেই শক্তি বাড়াতে শুরু করে তালিবানরা। একের পর এক শহর দখল করে তালিবানরা। কাবুলে পা রাখতেই প্রেসিডেন্ট গনি দেশ ছেড়ে চম্পট দেয়। তারপরেই কিছু মার্কিন সেনা রয়ে গিয়েছে আফগািনস্তানে। বাইডেন সরকার ৩১ অগাস্ট আফগানিস্তান থেকে সেনা সম্পূর্ণ রূপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ৩১ অগাস্টের পর আফগান ভূমিতে আর কোনও মার্কিন সেনা থাকবে না বলে জানিয়েছেন তাঁরা। এরই মধ্য একাধিক আফগানবাসীকে উদ্ধার করেছে মার্কিন সেনা। দফায় দফায় উদ্ধার প্রক্রিয়া চলছে।

আমেরিকাকে হুঁশিয়ারি

আমেরিকাকে হুঁশিয়ারি

এদিকে আবার তালিবানরা রীতিমত অমেরিকাকে হুঁশিয়ার করে বলেছে ৩১ অগাস্টের আগেই আমেরিকাকে সব সেনা সরিয়ে নিতে হবে আফগানিস্তান থেকে। ৩১ অগস্ট পর্যন্ত সময় দেওয়া যাবে না। তালিবানদের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েেছন, আর কোনও সময় মার্কিন সেনাকে দেওয়া যাবে না। ৩১ অগাস্টের আগেই তাঁদের সেনা সরিয়ে ফেলতে হবে। তিনি অভিযোগ করেছেন আমেরিকার এই উদ্ধার অভিযানের জন্যই দেশে অস্থিরতা তৈরি হয়েছে। সেটা বন্ধ করতে হবে। না হলে দেশে অস্থিরতা বন্ধ করা যাবে না। তবে তালিবানদের সঙ্গে সিআইএ-কোনও বৈঠক করেছে কিনা এই নিয়ে তাঁর কাছে কোনও নিশ্চিত খবর নেই বলে জানিয়েছেন মুজািহদ। আবার বৈঠকের কথা একেবারে অস্বীকারও করেননি তিনি। সূত্রের খবর মার্কিন গোয়েন্দা সংস্থার কয়েকজন প্রতিনিধি নাকি কাবুলে তালিবানদের সঙ্গে বৈঠক করেছে।

সিদ্ধান্তে অনড় পেন্টাগন

সিদ্ধান্তে অনড় পেন্টাগন

তালিবানদের হুঁশিয়ারির পরেও পেন্টাগন কিন্তু ডেডলাইনের কোনও পরিবর্তন করেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৩১ অগাস্ট আফগানিস্তান থেকে শেষ ট্রুপ সরিয়ে নেবে আমেরিকা। সেই দিনের কোনও পরিবর্তন করা হয়নি। ৩১ অগাস্টের মধ্যে যে মার্কিনিরা আফগানিস্তান ছাড়তে চান তাঁদের নিরাপদের সঙ্গে সেখান থেকে এয়ারলিফট করা হবে। তার জন্য প্রস্তুত রয়েছে মার্কিন সেনা। গত ২৪ ঘণ্টায় কাবুল বিমানবন্দর থেকে ১২,৭০০ জনকে উদ্ধার করেছে মার্কিন সেনা। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছে চলতি সপ্তাহে আফগানিস্তান থেকে ১ লক্ষ মানুষকে সরিয়ে ফেলার চেষ্টা করছি আমরা।

 দেশ ছাড়ছেন আফগানরা

দেশ ছাড়ছেন আফগানরা

তালিবানরা কাবুল দখল করতেই আতঙ্ক গ্রাস করেছে গোটা আফগানিস্তানকে। ২০ বছর আগের সেই অন্ধকার জমানায় ফিরতে নারাজ আফগানিস্তানের সাধারণ মানুষ। তালিবান শাসন থেকে মুক্তির আশায় বিমান বন্দরে ভিড় করেছেন তাঁরা। যেভাবেই হোক আফগানিস্তান ছেড়ে পালাতে মরিয়া তারা। গত কয়েকদিন আফগানবিমানবন্দরের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট আফগানরা তালিবানের শাসনে আর থাকতে চাইছে না। তারা সেখান থেকে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+