নভেম্বরের ভূমিকম্পে বিধ্বস্ত ইরান-ইরান সীমান্ত, মৃত ১৬৮, আহত ১৬০০
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ইরাক-ইরান। এই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা।
ইরাক-ইরান সীমান্তে ভয়ানক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৮। রবিবার রাতে হওয়া এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইরান। ভূমিকম্পের কেন্দ্রস্থল পূর্ব ইরাকের হালাবজা শহরের ৩১ কিলোমিটার দূরে সুলাইমানিয়া প্রদেশের পেনজউইন। ইরাকি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। যদিও, মার্কিন মেট্রোলজিক্যাল দফতর ইউএসজিএস-এর হিসাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৩।

বেহনাম সইদি বলে ইরানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের মুখপাত্র জানিয়েছেন ভূমিকম্পে তাঁদের দেশেই মৃত্যু হয়েছে অন্তত ১৬৪ জনের। আহত হয়েছেন অন্তত ১,৬৫০ জন। বহুস্থানে ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন বহু মানুষ।
ভূমিকম্পের সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে ইরানের কেরমানশাহ প্রদেশের সারপোল-এ-জাহাব শহর। এখান থেকে অন্তত ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যেখানে ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল সেই পেনজউইন থেকে ইরানের সারপোল-এ-জাহাব শহরের দূরত্ব ১৫ কিলোমিটার।
More
— Diyar Kurda (@diyarkurda) November 12, 2017
Footage shows moments when magnitude 7.2 #earthquake rocked #Kurdistan region of #Iraq, #Sharbazher district in #Sulaymaniyah Governorate pic.twitter.com/91JLSwlzzJ
সারপোল শহরের একমাত্র হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। এর ফলে আহতদের চিকিৎসায় ইরাক সরকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
এদিকে, ইরাকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও সেখানে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম অন্তত ৫০।
Massive #Earthquake of magnitude 7.2 hits #MiddleEast and #Iraq , took about 20 seconds.
— Zhigger Abozaid (@JegirKH) November 12, 2017
A video not away from home in #Duhok pic.twitter.com/ZhUgduXcTY
ভূমিকম্পের পর থেকেই ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বহু স্থানে রাস্তায় ফাটল ধরায় সড়কপথে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্থ এলাকায় ঢুকতে পারছে না। ইরানের এক সরকারি আধিকারিকের মতে, গ্রামাঞ্চলের অবস্থা কী হয়ে রয়েছে তা বলা যাচ্ছে না। কারণ, সেখানে পৌঁছতে এখন ভরসা শুধু হেলিকপ্টার।
ভূমিকম্পের পরই শীতের মধ্যে বহু মানুষ রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে এসে আতঙ্কে আশ্রয় নেন। জানা গিয়েছে ভূমিকম্পের পর একাধিক আফটার শক সাধারণ মানুষদের মধ্যে আরও আতঙ্ক ছড়ায় ।
While the center of tonight's #earthquake is reported to be #Iran Kurdistan, this is a footage from Kelar town in #Iraq Kurdistan. #ErdhejKurdistan #Kurdistan #زلزله pic.twitter.com/D7MyBqn1uh
— Herbert Maddison (@Herb_Maddison) November 12, 2017
ইরান ও ইরাকের এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। যার জন্য এখানে অধিকাংশ বাড়িতেই কাদা-মাটির হালকা ইট নির্মাণকাজে ব্যবহার করার নিয়ম চালু করেছে ইরান। গত বছর ডিসেম্বরে ইরানের বাম-এ ভুমিকম্পে ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এবারও বছর শেষের মুহূর্তে ভূমিকম্পে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল ইরানে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications