Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যেভাবে 'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে উঠেছে আল-বাগদাদি

ওয়াশিংটন, ১ এপ্রিল : আবু বকর আল-বাগদাদির নামে এখন কাঁপছে গোটা বিশ্ব। কারণ বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের প্রধান এই ব্যক্তিই। তবে জানেন কি কেমন ভাবে তৈরি হয়ে উঠল এমন ভয়ঙ্কর এক সন্ত্রাসবাদী?

মুম্বই বিস্ফোরণে ফাঁসিপ্রাপ্ত উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি

আল-বাগদাদির স্ত্রী সাজা আল-দুলাইমি জানিয়েছেন, অতীতে এমন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হয়ে ওঠার কোনও লক্ষণ ছিল না বাগদাদির। সে আদ্যন্ত পারিবারিক মানুষ ছিল। পেশায় সে ছিল বিশ্ববিদ্যালয়ের লেকচারার। এমনটাই এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে উল্লেখ করেছেন দুলাইমি।

যেভাবে 'শান্ত' অধ্যাপক থেকে 'হিংস্র' আইএস প্রধান আল-বাগদাদি

একজন আদর্শ মানুষ, আদর্শ পিতা ও ভালো শিক্ষক হিসাবেই পরিচিতি ছিল বাগদাদির। এমনটাই দাবি তার স্ত্রী দুলাইমির। তবে ব্যক্তিত্ব হিসাবে একটা রহস্য বাগদাদির মধ্যে সবসময়ই ছিল বলে তিনিও স্বীকার করে নিয়েছেন।

ছোট রাজনের অপরাধ দুনিয়ায় পথ চলার কাহিনি!

আল-বাগদাদির জীবনী ঘাঁটতে গিয়েও বারবার এমন কথাই উঠে এসেছে। ১৯৭১ সালের ২৮ জুলাই ইরাকের সামমারা এলাকায় জন্ম হয় বাগদাদির। কমবয়সের বাগদাদির সঙ্গীরা জানিয়েছেন, মুখচোরা, লাজুক, বিবাদ থেকে দূরে থাকা ছেলেটি ধর্মজ্ঞানী ছিল।

কী দেখে ৯/১১ মার্কিন হামলার ছক মাথায় আসে বিন লাদেনের?

২০০৪ সাল পর্যন্ত বাগদাদি বাগদাদের তবচি এলাকায় একটি মসজিদের মধ্যেই ছোট্ট একটি ঘরে থাকত। সেই ছেলেই যে এমন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হয়ে উঠবে তার আঁচ কেউ তখন ঘুণাক্ষরেও পাননি।

আল কায়েদার ম্যাগাজিনের লেখাগুলি ঠিক কেমন হয়?

মার্কিন ও ইরাকি গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে আল বাগদাদি ইসলামিক স্টাডিজে ডক্টরেট করেছে। জেহাদিদের মধ্যে তার যে জীবনীমূলক লেখা বিলি করা হয়েছে, সেখানে লেখা রয়েছে, বাগদাদি বিএ, এমএ-র সঙ্গে ইসলামিক স্টাডিজে পিএইচডি করেছে।

তারপরই ধীরে ধীরে প্রথমে আল কায়েদা, মুজাহিদিন সুরা কাউন্সিল হয়ে ইসলামিক স্টেট অব ইরাক ও পরে ইসলামিক স্টেট অব ইরাক ও সিরিয়ার সর্বেসর্বা হয়ে উঠেছে আল বাগদাদি। নিজের দল আইএসে বাগদাদি 'দ্য ইনভিজিবল শেখ' নামে খ্যাত বলেও জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+