ট্রাম্পের হুমকিকেও উড়িয়ে দিল স্পেন! 'ইরাকের ভুল আর নয়', ইরান যুদ্ধে আমেরিকাকে সাহায্যে সাফ 'না'
ইরানকে ঘিরে উত্তেজনার আবহের মধ্যে আমেরিকার চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান বদলাতে একদমই রাজি নয় স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে আমেরিকাকে কোনও ধরনের সামরিক সাহায্য করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মাদ্রিদ।

বুধবার, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট দাবি করেছেন যে, ট্রাম্পের অর্থনৈতিক চাপের মুখে স্পেন নাকি তাদের অবস্থান বদলে নিয়েছে এবং আমেরিকার সেনাকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। তবে খুব কম সময়ের মধ্যেই আবার সেই দাবি খারিজ করে দিয়েছেন স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি জানিয়েছেন যে, পশ্চিম এশিয়ার সংঘাত, ইরানে হামলা অথবা স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে সরকারের অবস্থান একদমই বদলায়নি।
এর আগেও ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে, যদি স্পেন আমেরিকার সেনাকে তাদের নৌ এবং বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে। যদিও স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার কারণে বাণিজ্য নীতি মূলত ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পরিচালিত হয়। এর ফলে ট্রাম্পের সেই হুমকি ঠিক কতটা কার্যকর করা সম্ভব, তা নিয়েও উঠেছে বহু প্রশ্ন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, প্রকাশ্যে আমেরিকার ইরান হামলা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য যে, "আমাদের অবস্থান স্পষ্ট, কোনও ভাবেই যুদ্ধ নয়।" ২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন, সেই সংঘাত বিশ্বজুড়ে সন্ত্রাস, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিয়েছিল। ইরানের ক্ষেত্রেও সেই একই ভুল যদি করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী মারা জিসাস মন্তেরোও জানিয়েছেন যে, স্পেন কোনও দেশের 'দাসত্ব' করবে না। যদিও আমেরিকা দাবি করেছে যে, স্পেন যদি তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনা সমস্যায় পড়তে পারে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications