Bangladesh: “আমি আসতেছি,” বাংলাদেশে ফিরে অন্যায়ের “বিচার করবেন” শেখ হাসিনা; ঘণ্টাখানেকের বার্তায় কী বললেন?
Bangladesh: ফের দেশে ফেরার কথা বললেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গত বছর ৫ অগাস্ট থেকে দেশ ছেড়ে ভারতে আশ্রয়ে রয়েছেন। তারপর থেকেই হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এই অবস্থায় বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন শেখ হাসিনা। সোমবার এমনটাই বললেন তিনি।
সোমবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন শেখ হাসিনা। কথায় কথায় তিনি বলেন, "চিন্তা করবেন না। আসতেছি আমি।" দলীয় কর্মীদের এমনই আশ্বাস আওয়ামী লীগ নেত্রীর। তিনি আরও বলেন, "আল্লা আমায় বাঁচিয়ে রেখেছেন, তার কোনও কারণ রয়েছে। একদিন আসবেই যেদিন বিচার আমরা পাবই।"

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেও নাম না করে আক্রমণ শানান শেখ হাসিনা। দেশের মানুষকে কোনওদিনও ইউনূস ভালোবাসেননি বলে নিশানা করেন হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, "ঋণের উপর চড়া সুদের হার বসিয়ে সেই টাকায় বিদেশে বিলাসিতা করেছেন ইউনূস। তখব আমরা তার এই ভন্ডামি ধরতে পারিনি। আমরা তাঁকে অনেক সাহায্য করেছিলাম। কিন্তু দেশবাসী কোনওদিন উপকৃত হননি। উনি যা করেছেন শুধু নিজের জন্য। ক্ষমতালোভী ইউনূসের আমলে বাংলাদেশে জ্বলছে।"
দলীয় কর্মীদের বার্তায় হাসিনা আরও বলেন, "বাংলাদেশ বর্তমানে সন্ত্রাসবাদী দেশে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীদের এমনভাবে হত্যা করা হয়েছে, যা বর্ণনা করা যায় না। আওয়ামী লীগ থেকে শুরু করে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, শিল্পী সবাইকে টার্গেট করা হয়েছে।" বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়েছে বলেও অভিযোগ করেন হাসিনা। বলেন, "ধর্ষণ, খুন, ডাকাতি, কোনও অপরাধের ঘটনারই রিপোর্টিং করলেই টিভি চ্যানেল ও সংবাদপত্রকে টার্গেট করা হচ্ছে।"
শেষে হাসিনা বলেন, "আমি আমার বাবা, মা, ভাই প্রত্যেককে একদিনে হারিয়েছি। দেশে ফিরতে দেয়নি ওরা। স্বজন হারানোর বেদনা আমি অনুভব করতে পারি। আল্লাহ আমায় বাঁচিয়ে রেখেছেন। হয়ত আমাকে দিয়ে কিছু ভালো কাজ করাতে তান ঈশ্বর। যারা অপরাধ করে এসেছেন, তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। আমি অঙ্গীকার নিচ্ছি।"
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications