ইংরাজি বিষয়ে কাঁচা, তাই মেয়ে সেজে প্রেমিকার হয়ে প্রেমিকই পরীক্ষা দিলেন
ইংরাজি বিষয়ে কাঁচা, তাই মেয়ে সেজে প্রেমিকার হয়ে প্রেমিকই পরীক্ষা দিলেন
আপনার প্রেমিক বা প্রেমিকা যদি বিপদে পড়েন তবে তাঁকে সেই বিপদ থেকে বাঁচাতে আপনি কতটা দূর পর্যন্ত এগোতে পারেন? অনেকেই হয়ত বহু রকম প্রচেষ্টা করবেন নিজের ভালোবাসার মানুষটিকে রক্ষা করতে। কিন্তু সেনেগালের এই ব্যক্তি সব সীমা অতিক্রম করে গিয়েছেন। তিনি তাঁর বান্ধবীর জুতো ও পোশাক পরে তাঁর পরীক্ষা দিতে বসেন।

২২ বছরের খাদিম এমবাউপকে মোটেও তাঁর প্রেমিকার মতো দেখতে নয় কিন্তু তাও তিনি তাঁর প্রেমিকার হেডস্কার্ফ ও মাথায় নকল চুল লাগিয়ে একটানা তিনদিন প্রেমিকার হয়ে ইংলিশ পরীক্ষায় বসেন। এমবাউপের প্রেমিকা ১৯ বছরের গাঙ্গুয়া ডিয়াম, যিনি তাঁর হাই স্কুলের গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছিলেন। ইংরাজি বিষয়টি নিয়ে তাঁর ভয় বরাবরই ছিল এবং তিনি চিন্তিত ছিলেন যে তিনি ইংরাজি পরীক্ষায় হয়ত পাশ করতে পারবেন না। তাই এমবাউপ তাঁর প্রেমিকাকে সহায়তা করার জন্য তাঁর বদলে তিনি পরীক্ষা দেবেন বলে সিদ্ধান্ত নেন এবং সেন্ট লুইস শহরের কাছে বার্গার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান।
এই যুগল তাঁদের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য অনেকদিন ধরে কাজ করছেন। যখন পরীক্ষার দিন সামনে এল, এমবাউপ নকল চুল, হেসস্কার্ফ, মেয়েদের পোশাক, অন্তর্বাস, কানের দুল পরেন এবং নিজের প্রেমিকার মতো মেকআপও করেন। তিনদিন ধরে এভাবেই এমবাউপ পরীক্ষা হলে গিয়ে তাঁর প্রেমিকার বদলে বসে পরীক্ষা দিয়ে চলে আসেন। কিন্তু চতুর্থ দিনে তিনি ধরা পড়ে যান। পরীক্ষক এমবাউপের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। স্থানীয় পুলিশ আসে এবং এমবাউপকে গ্রেফতার করে।
তদন্তের সময় এমবাউপ জানিয়েছেন যে তিনি ভালোবাসার খাতিরে এই কাজ করেছেন কারণ তাঁর প্রেমিকার ইংরাজি বিষয়ে গুরুতর সমস্যা রয়েছে। এমবাউপ তাঁর প্রেমিকার ঠিকানাও পুলিশকে জানিয়ে দেন।
এই যুগলের বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তাদের পাঁচ বছর পর্যন্ত কোনো জাতীয় পরীক্ষায় অংশ নেওযার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দোষী সাব্যস্ত হলে তাঁদের জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।












Click it and Unblock the Notifications