আরব দুনিয়ার 'যুধিষ্ঠীর' সৌদির এই রাজপুত্র, জুয়ায় হারের পর তার যা হাল হল
জুয়ার টেবিলে বসে আর হুঁশ ছিল না! নেশায় মেতে বাজি রেখে গিয়েছেন অনেক মূল্যবান সামগ্রী। টাকা পয়সা তো রয়েইছে বাজিতে,এমন কী নিজের ৫ স্ত্রীকেও শেষমেশ খুইয়েছেন।
জুয়ার টেবিলে বসে আর হুঁশ ছিল না! নেশায় মেতে বাজি রেখে গিয়েছেন অনেক মূল্যবান সামগ্রী। টাকা পয়সা তো রয়েইছে বাজিতে,এমন কী নিজের ৫ স্ত্রীকেও শেষমেশ খুইয়েছেন। এই ঘটনা যাঁর সাথে ঘটেছে, তিনি যে সে ব্যাক্তি নন, খোদ সৌদির যুবরাজ মাজেদ বিন আবদুল্লাহ বিন আব্দুলাজিজ আল সৌদ।[আরও পড়ুন:জিম শর্টস পরে কনের সাজে নববধূ, ইন্টারনেটে ফের ভাইরাল হল ছবি]
মিশরের সিনাই ক্যাসিনোতে চলছিল খেলা। সৌদির যুবরাজ বাজি রাখেন ২৫৯ মিলিয়ন ডলারের। টানা ৬ ঘণ্টা ধরে চলে খেলা। নিয়ম ছিল যতখানি ইচ্ছে ততদূর পর্যন্ত রাখা যাবে বাজি। শেষমেশ সমস্ত টাকা খুইয়ে ফেলেন সৌদির যুবরাজ। উপায় না পেয়ে ধারের কিছু টাকা মেটাতে ২৫ মার্কিন ডলারের বিনিময়ে বন্ধক রাখেন নিজের স্ত্রীদের।[আরও পড়ুন:ব্রিটেনের এই ব্যক্তিই জন্ম দিলেন এক কন্যা সন্তানের, পড়ুন এক আশ্চর্য কাহিনি]

এদিকে, সৌদি রাজকুমারের এই কুকীর্তির ঘটনায় আঁচ পড়েছে মিশর ও সৌদির রাজনীতিতে। সৌদির রাজপরিবারের এই রকমের অসম্মানের ঘটনায় দু'দেশের সম্পর্কে যাতে প্রভাব না পড়ে, তার জন্য মিশর সরকার যুবরাজের ওই ৫ স্ত্রীকে নিরাপদে সৌদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তবে তার জন্য সমস্ত রকমের কূটনৈতিক আলোচনা চলছে দুটি দেশের মধ্যে। জানা গিয়েছে, যদি ওই 'নিরাপদে' ওই যুবরানিদের সৌদিতে পৌঁছে দেওয়া যায়, তাহলে তাহলে হয়তো তাঁদের মেনে নেবে সৌদির রাজপরিবার। তা না হলে তাঁদের ওপর চলবে দমন পীড়ন । কোনওভাবে মিশর-সৌদি দুটি দেশের মধ্যে এই বিষয়ে কূটনৈতিক স্তরে আলোচনা ব্যর্থ হলে, যুবরানিদের ইয়েমেন কিংবা কাতারে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।
অবশ্য এই প্রথমবারের জন্য নয়। সৌদির রাজকুমারের কুকীর্তির নিদর্শন আরও আছে। কোকেন সেবন থেকে, পরিচাকার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও তাঁর সঙ্গে যৌন মিলনে রাজি না হলে , সেই সমস্ত মহিলাদের হত্যার হুমকিও দিয়ে থাকেন , বিশ্বের অন্যতম ধনী দেশের এই যুবরাজ । ২০১৫ সালে তাঁর সঙ্গে এক যুবকের সম্পর্কের খবরও সামনে আসে। যে সম্পর্ককে তিনি সরাসরি নস্যাৎ করেন । উল্লেখ্য, সৌদি আরবের মত দেশে এই পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ককে নিচু নজরে দেখা হয়।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications