Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরেনিয়াম শেল ও ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সাহায্য! ব্রিটেনকে সতর্ক করলেন পুতিন

বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে পশ্চিমী বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনও। তারা ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চায়। তবে তারা ট্যাঙ্ক ছাড়াও ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম শেলও দিচ্ছে। এখানেই রাশিয়ার আপত্তি। যা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিটেনকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এব্যাপারে মস্কো পাল্টা প্রতিক্রিয়া করতে বাধ্য হবে।

 ব্রিটেনের সাহায্যের আশ্বাস

ব্রিটেনের সাহায্যের আশ্বাস

ব্রিটেনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোন্ডি নিশ্চিত করেছিলেন, তারা ইউক্রেনকে সাহায্যের অঙ্গ হিসেবে চ্যালেঞ্জার ২ ব্যাটেল ট্যাঙ্কের একটি স্কোয়াড্রন পাঠাতে চলেছে ইউক্রেনে। তিনি এটাও নিশ্চিত করেছিলেন, যে প্যাকেজ ইউক্রেনকে দেওয়া হচ্ছে তার মধ্যে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম শেলও রয়েছে। তিনি বলেছিলেন, গোলা বারুদ আধুনিক ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকর।

পুতিনের সতর্কবার্তা

পুতিনের সতর্কবার্তা

এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পরে তিনি বলেছেন, ব্রিটেন ইউক্রেনকে শুধু ট্যাঙ্ক সাহায্যের কথাও বলেনি, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের শেলও দেওয়ার কথা বলেছে। যদি শেষ পর্যন্ত ব্রিটেন নিজের অবস্থান বজায় রাখে তাহলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। পুতিন বলেছেন, পশ্চিমী বিশ্ব ইতিমধ্যেই সম্মিলিতভাবে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের উপাদান সরবরাহ করা শুরু করেছে।

বিভ্রান্তি ছড়াচ্ছেন পুতিন

বিভ্রান্তি ছড়াচ্ছেন পুতিন

এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের সতর্কতা অগ্রাহ্য করেছে ব্রিটেন। তারা বলেছেন, পুতিন তথা রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের শেল গত কয়েক দশক ধরে ব্যবহার হয়ে আসছে। তাদের সাফার এই অস্ত্র পারমাণবিক অস্ত্রের মধ্যে পড়ে না। এব্যাপারে ব্রিটেনের পাশে রয়েছে আমেরিকাও। সেখানকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে, গোলাবারুদে কোনও তেজস্ক্রিয় উপাদান না থাকার পরেও ইউক্রেনকে পশ্চিমী সাহায্য দেওয়ায় বাধা দিতেই এই অভিযোগ তুলছেন। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামে পারমাণবিক বিক্রিয়া বা বিস্ফোরণের সম্ভাবনা নেই বলেও দাবি করেছে তারা।

 বিরোধিতা করেছে পারমাণবিক বিরোধী সংস্থা

বিরোধিতা করেছে পারমাণবিক বিরোধী সংস্থা

পারমাণবিক বিরোধী সংস্থা সিএনডির তরফে ব্রিটেনের এই ধরনের গোলাবারুদ ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে। এক্ষেত্রে পরিবেশগত এবং স্বাস্থ্য বিপর্যয় হতে পারে বলেও সতর্ক করেছে এই সংস্থা। সিএনসি সংস্থার তরফে ব্রিটেনের কাছে এই ধরনের অস্ত্র ব্যবহারের ওপরে স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেলে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের কার্যকারিতা

শেলে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের কার্যকারিতা

এব্যাপারে উল্লেখ করা যেতে পারে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত একটি উপাদান। শেলে এর ব্যবহার করা হলে, ইস্পাতকে সহজেই ভেদ করে যেতে পারে। তবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই ধরনের গোলাবারুদকে বিষাক্ত হিসেবে বর্ণনা করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+