লাদেনকে পাকিস্তানে লুকিয়ে থাকতে পাক সরকার সর্বোচ্চ সাহায্য করেছে : প্রাক্তন পাক প্রতিরক্ষামন্ত্রী
নয়াদিল্লি, ১৫ অক্টোবর : আল কায়েদা প্রধান তথা একসময়ের বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন ছিল পাকিস্তানেই। এবং সেটা ভালোভাবেই জানত পাক সরকার। এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুক্তার। [ঠিক কি লেখা হয় আল কায়েদার নিজস্ব ম্যাগাজিনে]
যেবছর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে হামলা চালিয়ে নিকেশ করে লাদেনকে, সেই সময়ে পাক প্রতিরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন চৌধুরী আহমেদ মুক্তার। [জেনে নিন ৯/১১-য় মার্কিন মুলুকে বীভৎস হামলার ইতিবৃত্ত]

২০১১ সালের ২ মে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন সেনারা। পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িটিকে ঘিরে নিয়ে খতম করা হয় আমেরিকার পয়লা নম্বর শত্রুকে। [মহাত্মা গান্ধী ছিলেন ওসামা বিন লাদেনের অনুপ্রেরণা]
মুক্তার সাহেব এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ঘটনাটি একটি ওপেন সিক্রেট যে পাকিস্তানি সেনা ও সরকার লাদেনের পাকিস্তানে থাকা নিয়ে সবকিছু জানত। এমনকী মার্কিন সেনারা আফগানিস্তানে হামলা চালানোর সময়ে পাকিস্তানে লাদেনকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছিল। [করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]
যদিও লাদেনের পাকিস্তানে থাকাটাকে কখনও স্বীকার করেনি পাকিস্তান। সবসময়ই অস্বীকার করা হয়েছে এই বিষয়টি। তবে চৌধুরী আহমেদ মুক্তার জানিয়েছেন, তৎকালীন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, সেনাপ্রধান আসফাক কায়ানি সহ শীর্ষ নেতৃত্বের সকলেই লাদেনের পাকিস্তানে থাকা নিয়ে অবগত ছিলেন। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications