ধূমপায়ীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, বলছে একাধিক সমীক্ষা
ধূমপায়ীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, বলছে একাধিক সমীক্ষা
বিশ্বজুড়ে করোনাকে নিয়ে রীতিমত তটস্থ বৈজ্ঞানিক মহল। প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় কালঘাম ছুটছে গবেষকদের। নতুন উপসর্গগুলি নিয়ে গবেষণার মাঝেই সম্প্রতি ফ্রান্সের পিতি-সালপেত্রিরে হাসপাতালের একটি সমীক্ষায় জানা গেছে, করোনা সংক্রমণের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে নিকোটিন।

কি বলছে সমীক্ষা?
প্যারিসের এই হাসপাতালের সমীক্ষা অনুযায়ী, "সাধারণ মানুষদের তুলনায় এসএআরএস-সিওভি-২ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ধূমপায়ীরা অধিক কার্যকর। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও উঠে এসেছে একইরকম তথ্য। জানা গেছে, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা ধূমপান করেন না, তাঁদের সংখ্যা ধূমপায়ীদের থেকে বেশি। ব্রিটেন ও আমেরিকার কিছু সমীক্ষাতেও উঠে এসেছে একইরকম ফলাফল। ফলে কার্যত দ্বিধাভক্ত হয়ে পড়েছে চিকিৎসক মহল।

করোনা প্রতিষেধক সংক্রান্ত গবেষণায় নিকোটিন ?
একটি বেসরকারি মাধ্যমের ২২ শে এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের গবেষকরা করোনা গবেষণায় নিকোটিনের প্রয়োগ নিয়ে সরকারের কাছে অনুমতি চেয়েছে। যদিও ফ্রান্সের ওই সমীক্ষার তথ্যানুযায়ী, ধূমপানের সঙ্গে জড়িতদের প্রায় অর্ধেকই মারা যান ফুসফুস-হৃদ সংক্রমণের ফলে। সূত্রের খবর, প্রতি বছর নিকোটিনের কারণে মারা যান প্রায় ৮০ লক্ষ মানুষ।

কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর রিপোর্ট অনুযায়ী, ধূমপায়ীদের ফুসফুস ও শারীরিক প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ার দরুণ করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আন্তর্জাতিক স্বাস্থ্য মহলের মতে, সিগারেট খাওয়ার সময় হাত থেকে ভাইরাস থুতুর মাধ্যমে শরীরে সংক্রমণ ঘটাতে পারে, একটি সিগারেট অনেকে ভাগ করে খেলেও একই ঘটনা ঘটতে পারে। আমেরিকার খাদ্য ও ওষুধ পরিষদ ধূমপায়ীদের জন্য আশঙ্কার কথা জানালেও করোনায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়নি। স্বভাবতই নিকোটিনের সংস্পর্শে করোনা সংক্রমন নিয়েধোঁয়াশায় ধূমপায়ী থেকে চিকিৎসকমহল প্রত্যেকেই।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications