Pakistan Election 2024: জেলে বসে জয়ের 'ঘোষণা' ইমরানের! ঘর গোছাতে ব্যস্ত শরিফও
Pakistan Election 2024: এখনও চলছে ভোট গণনা! পাকিস্তানের মসনদে কে বসতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। আর এর মধ্যেই জয়ের বার্তা এবার জেলবন্দি ইমরান খানের (Imran Khan)। শুক্রবার রাতেই জয়ের কথা বলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর এরপরেই জেলে বসেই 'জয়ের ঘোষণা' করে বার্তা প্রাক্তন অধিনায়কের।
আটিফিশিয়াল ইন্টিলিজেন্সকে ব্যবহার করে ওই বার্তা দেওয়া হয়েছে। যেখানে ইমরানের দাবি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফে 'লন্ডন প্ল্যান' ব্যর্থ হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ভোট গণনা (Pakistan Election 2024) চলছে সে দেশে। যা ট্রেন্ড তাতে বিপুল আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরাই।

যার মধ্যে ৯৭ টি আসনে ইতিমধ্যে জয় ছিনিয়েও নিয়েছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। সেখানে নওয়াজ শরিফের পার্টি ৭২ টি আসন পেয়েছে এবং ভট্টোর দল পিপিপি ৫২ টি আসন পেয়ে তৃতীয় নম্বর রয়েছে। পাকিস্তানে মোট ২৬৫ টি আসনে ভোট-গণনা চলছে। যার মধ্যে ২৫২ টি আসনের ফল ইতিমধ্যেই স্পষ্ট। তবে সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ট ১৩৩ টি আসন পেতেই হবে যে কোনও একটি রাজনৈতিক দলকে।
কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ আসন এখনও পর্যন্ত পাকিস্তানে কোনও দলই পায়নি। কার্যত ত্রিশঙ্কু সরকার গঠনের দিকেই এগোচ্ছে পরিস্থিতি। আর সেই আভাস পাওয়ার পরেই পাকিস্তানের মাটিতে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একজোট হতে পারে বিরোধীরা। যদিও একক ভাবে শরিফের সরকার গঠনের মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে।
এই অবস্থায় জোট কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও এআই বেসড ভিডিওতে পাকিস্তানে সরকার গঠন তাঁরাই করবেন বলে জানিয়েছেন ইমরান খান। তাঁর দাবি, শরিফে 'লন্ডন প্ল্যান' ব্যর্থ হয়েছে। ভয় ভুলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। স্বাধীনতা পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করা হয়েছে। এভাবে জেতানোর জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান।
قوم کی جانب سے انتخابات میں تاریخی مقابلے، جس کے نتیجے میں تحریک انصاف کو عام انتخابات 2024 میں بے مثال کامیابی میسرآئی،کے بعد چیئرمین عمران خان کا(مصنوعی ذہانت سے تیار کردہ) فاتحانہ خطاب pic.twitter.com/8yQqes4nO9
— Imran Khan (@ImranKhanPTI) February 9, 2024
অন্যদিকে ক্ষমতায় যে আসুক না কেন একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের সচিব ম্যাথু মিলর টুইটে জানিয়েছেন, গত ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানের মানুষ তাদের কণ্ঠস্বর বিশ্বের সামনে তুলে ধরেছে। রাজনৈতিক দল নির্বিশেষে পাকিস্তান সরকারের সঙ্গে আমেরিকা কাজ করবে বলে জানিয়েছেন ম্যাথু মিলর।
পাকিস্তান জুড়ে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত জায়গা পাক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সে দেশের কোথাও কোথাও ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।
Millions of Pakistanis made their voices heard at the polls on February 8. We will work with the Pakistani government, regardless of political party, to advance our shared interests and strive to bolster democratic institutions and broaden political participation.
— Matthew Miller (@StateDeptSpox) February 9, 2024
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications