ফতুল্লা গুলেনকে তুরষ্কের হাতে তুলে দেওয়ার জন্য ওবামাকে চাপ এরদোগানের!
আঙ্কারা, ১৭ জুলাই : তুরস্কে সেনা অভ্যুত্থানের ঘটনার দায় ইতিমধ্যেই ফতুল্লা গুলেনের উপর চাপিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান। গ্রীন কার্ডের অধিকারি গুলেনকে এবার তুরস্কের হাতে তুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চাপ দিতে শুরু করলেন এরদোগান।
শনিবার এরদোগান বলেন, "ইতিমধ্যেই আমি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে কথা বলেছি। এবং জানিয়েছি যাতে ৪০০ একরের পেনসিলভিনিয়া থেকে গুলেনকে উৎখাত করে তুরস্কের হাতে তুলে দেওয়া হয়।" [ তুরস্কে সেনাপ্রধান উদ্ধার, সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ বলে দাবি এরদোগানের]

এই ঘটনার প্রসঙ্গে ব্যখ্যা করতে গিয়ে এরদোগান বলেন, যে ঘটনা ঘটেছে তা অনৈতিক, বেআইনি। যে গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে তারা সেনার প্রতিনিধিত্ব করার যোগ্য নন। [তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা, সংসদের সামনে বিস্ফোরণ, গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৫]
গুলেনের প্রশ্নে মার্কিন প্রদেশের নাম তুরস্কের সেনা অভ্যুত্থানের ঘটনায় জুড়ে যাওয়ায় এই ঘটনায় প্রেক্ষিতে মুখ খুলেছে মার্কিন সরকারও। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, "আমরা জানতাম গুলেন নিয়ে প্রশ্ন উঠবেই। আর সেই কারণেই আমরা তুরস্ক সরকারের আমন্ত্রণ জানাচ্ছি, এই বিষয়ে আমাদের কাছে বিবেচনা সাপেক্ষ বৈধ তথ্যপ্রমাণ পাঠান। মার্কিন যুক্তরাষ্ট্র তা গ্রহণ করবে এবং ভাল করে পরীক্ষা করার পর যথাযোগ্য সিদ্ধান্ত নেবে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications