তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার পিছনে রয়েছেন ফতুল্লা গুলেন নামে এই ব্যক্তি!
আঙ্কারা, ১৬ জুলাই : তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টায় পুলিশ-সেনা সংঘর্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান এই সেনা অভ্যুত্থানের ঘটনার দায় পুরোপুরিভাবে চাপিয়েছেন ফতুল্লা গুলেন নামে একজনের উপরে। তিনি সরকারকে উৎখাত করতেই সেনা নিয়ে গন্ডগোল বাঁধিয়েছেন বলে তোপ দেগেছেন এরদোগান।
জানা গিয়েছে, এই ফতুল্লা গুলেন একজন ইসলামি ধর্মগুরু। তাঁর বেশ প্রভাব পুলিশ ও আইনকর্তাদের উপরে। তিনি দেশের মধ্যে ভাগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ এরদোগান সরকারের।

বছর ৭৫-এর গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা। তিনি এই ধরনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সেনা অভ্যুত্থানের বিরোধী বলেও জানিয়েছেন তাঁর অনুগামীরা।
একসময়ে এরদোগান ও গুলেনের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তবে পরে তা কমে আসে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন গুলেন, সেজন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। এরপরে ১৯৯৯ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা গুলেন।
তিনিই এই অভ্যুত্থানের পিছনে কিনা তা বোঝা যায়নি এখনও। দোষারোপের পালা চলছে। তবে এর মধ্যেই গুলেনের সহযোগী ভেবে ৮০ জন সেনা, ৭৫০ জন পুলিশ ও ১৮০০ জন আমজনতাকে গ্রেফতার করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications