বিশ্বে আজ এমন সরকার দরকার যা অন্তর্ভুক্তিমূলক! বিদেশের মাটি থেকে দুর্নীতিমুক্ত-স্বচ্ছ প্রশাসনে জোর PM মোদীর
বিশ্বে আজ এমন সরকার দরকার যা অন্তর্ভুক্তিমূলক এবং দুর্নীতিমুক্ত। বছরের পর বছর ধরে তাঁর মন্ত্র হল ন্যূনতম সরকার ও সর্বোচ্চ শাসন। সংযুক্ত আরব আমীরশাহী সফরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড গর্ভমেন্ট সামিটে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতে গত কয়েক বছরে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
তিনি বলেছেন, ভারত সরকারের অভিপ্রায় ও প্রতিশ্রুতির ওপরে মানুষের আস্থা রয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ সরকার শুধুমাত্র জনগণের অনুভূতিকে প্রাধান্য দিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারে ২৩ বছর কাটিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁর সরকার নারী উন্নয়ন, ভারতীয় মহিলাদের আর্থিক-সামাজিক এবং রাজনৈতিক অবস্থাকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছে। মোদী বলেছেন, সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি তাঁর সরকারের অগ্রাধিকার। ৫০ কোটির বেশি লোক ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিশ্বে আজ এমন সরকার দরকার যা অন্তর্ভুক্তিমূলক। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হতে হবে। তিনি বলেছেন, একদিকে বিশ্ব আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে আগের শতাব্দীর চ্যালেঞ্জগুলি তীব্রতর হচ্ছে।
তিনি বলেছেন, সন্ত্রাসবাদ বিভিন্ন রূপে মানবতার সামনে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। পাশাপাশি আজ জলবায়ুর চ্যালেঞ্জগুলি সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার ধারণ করেছে। একদিকে অভ্যন্তরীণ উদ্বেগ রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক ব্যবস্থা বিশৃঙ্খল বলে মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নাগরিকদের চাপ বা তাদের সরকারের অনুপস্থিতি অনুভব করা উচিত নয়। নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেছেন, শাসন মডেলটি অনুর্ভুক্তি, স্বচ্ছতা এবং সবুজ শক্তির ওপরে দৃষ্টি দেওয়া উচিত। মোদী বলেছেন, তিনি বিশ্বাস করেন, জণগণের জীবনে সরকারি হস্তক্ষেপ যেন কম হয় তা নিশ্চিত করা সরকারের কাজ।
তাঁর সব থেকে বড় নীতি হল ন্যূনতম সরকার ও সর্বোচ্চ শাসন। তিনি সবসময় এমন একটি পরিবেশ তৈরির ওপরে জোর দিয়েছেন, যেখানে নাগরিকদের মধ্যে উদ্যোগ ও শক্তির অনুভূতি বৃদ্ধি পায়। তিনি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি ও সাইবার ক্রাইমের মতো উদীয়মান চ্যালেঞ্জগুলির জন্য আমাদের বিশ্বব্যাপী প্রোটোটাইপ তৈরি করতে হবে। তিনি বলেছেন, আমাদের জাতীয় সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে এবং আন্তর্জাতিক আইনের মর্যাদা রাখতে হবে।
সংযুক্ত আবর আমীরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি দূরদর্শী ও সংকল্পের একজন নেতা।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications