PM Modi US Visit: মোদীকে বিশেষ AI টি-শার্ট উপহার বাইডেনের! কী বৈশিষ্ট এই পোশাকের?
PM Modi US Visit: ঐতিহাসিক ছিল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর! প্রধানমন্ত্রী হিসাবে একাধিকবার মার্কিন সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এবার ছিল অফিশিয়াল স্টেট ভিজিট।
আর সেই সফর শেষের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ AI টি-শার্ট উপহার দিলেন জো বাইডেন। আর সেই টি-শার্টের ছবি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধুমাত্র পোশাক নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা এহেন উপহারের মধ্যে লুকিয়ে আছে।

মার্কিন সফরের শেষ দিনে ভারত এবং আমেরিকার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাষ্ট্রপতি জো বাইডেন এবং নরেন্দ্র মোদী। আর ওই বৈঠকের মধ্যেই প্রধানমন্ত্রীকে বিশেষ AI টি-শার্ট উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ওই টিশার্টে স্পষ্ট লেখা, 'দ্য ফিউচার ইজ এআই, আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া'।
বলে রাখা প্রয়োজন, ঐতিহাসিক এই সফরে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেখানে বক্তব্য রাখার শুরুতেই A, I এর মাধ্যমে ভারত এবং আমেরিকার সম্পর্কের কথা তুলে ধরেছিলেন। মূলত গোটা বিশ্ব A- I অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের পিছনে ছুটছে।
আর সেই কথা তুলে মোদী বলেছিলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে যুগে আরও A- I অর্থাৎ আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে। ওই টি-শার্টের কথা ছবি নিজের টুইটারে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন, A, I- হল ভবিষ্যৎ! তা সে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স হোক কিংবা ভারত-আমেরিকা সম্পর্ক। যৌথ ভাবে কাজ করলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে বলেও টুইটারে বার্তা প্রধানমন্ত্রীর।
AI is the future, be it Artificial Intelligence or America-India! Our nations are stronger together, our planet is better when we work in collaboration. pic.twitter.com/wTEPJ5mcbo
— Narendra Modi (@narendramodi) June 23, 2023
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শিল্পপতিদের এই অনুষ্ঠানে টিম কুক সহ একাধিক বড় সংস্থার আধিকারিক এবং শিল্পপতিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই বৈঠকের আগে আলাদা ভাবে টিম কুক, গুগল সিইও সুন্দর পিচাই সহ একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। আর যেখানে একাধিক বিষয় নিয়ে বিস্ত্রিত আলোচনা হয়। বিশেষ করে গুগল থেকে অ্যামাজন একাধিক সংস্থা ভারতের মাটিতে বিনিয়োগের কথা মোদীকে জানিয়েছে।
তবে উপহার হিসাবে বাইডেনের দেওয়া টি-শার্ট নিয়ে প্রবল কৌতূহল! বিশেষ এই পোশাকে কি বিশেষ কিছু সুবিধা আছে? তা নিয়ে কৌতূহল তুঙ্গে! কেন এআই শব্দ লেখা? তথ্য বলছে উপহার হিসাবে পাওয়া পোশাকে তেমন কোনও সুবিধা নেই। শুধুমাত্র AI অর্থাৎ ভারত-আমেরিকার সম্পর্কের বার্তা দিতেই এই পোশাক।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications