ভারতীয় হাই কমিশনের ইফতার পার্টিতে বাধা পাকিস্তানের, অতিথিদের হেনস্থার অভিযোগ
ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে ইফতারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পাকিস্তান পুলিশ।
ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে ইফতারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পাকিস্তান পুলিশ। নিরাপত্তার নামে বাড়াবাড়ি করে ইফতারিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ভারতীয় হাই কমিশনের। শনিবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনে। সেখানেই ঘটে এই অনভিপ্রেত ঘটনা।

ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে ভারতীয় কূটনীতিবিদ এবং অন্যান্য অতিথিদের নিরাপত্তার নামে তাঁদের বিভিন্ন উপায় হেনস্থা করা হয় বলে অভিযোগ। ইফতার পার্টিতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তাঁদের। ইফতারে আগত অতিথিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের গাড়ি পার্কিং থেকে শুরু করে প্রবেশে বাধা দেওয়ায় অনেকেই ফিরে যেতে বাধ্য হন বলে অভিযোগ।
ইসলামাবাদের সেরেনা হোটেলে এই ইফতারের আসর বসেছিল। ইফতারে অতিথি-অভ্যাগতদের অনেকেই হাজির নেই। আসন ফাঁকা। ভারতীয় হাইকমিশনার অজয় বিসরিয়া বলেন, অতিথিদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। কারণ অতিথিদের নিরাপত্তার কারণ দেখিয়ে হেনস্থা করা হয়েছে। অনেকে বাধ্য হয়েছেন ফিরে যেতে। উল্লেখ্য, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে ইফতার পার্টির এই পরম্পরা এক দশকেরও বেশিদিন ধরে চলে আসছে। এবারই প্রথম বাধার সৃষ্টি করা হল ইফতারে।












Click it and Unblock the Notifications