Bangladesh: গা-জোয়ারি বাংলাদেশের! নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় পবিত্র ইদে নতুন টাকা বিনিময়ের প্রথা বাতিল
Bangladesh: মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে ফের অতিসক্রিয় ইউনূস প্রশাসন। এবারের ইদ-উল-ফিতরে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে কোনও নতুন নোট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থানীয় ব্যাঙ্কগুলিকে সোমবার এমনই নির্দেশিকা দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। টাকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। আর তাতেই আপত্তি বেশ কয়েকটি মহলের।
সেই আপত্তির কথা মাথায় রেখেই এবারের ইদে কোনও নতুন নোট ব্যাঙ্ক থেকে না দেওয়ার কথা জানাল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। পবিত্র ইদ উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময়ের রীতি প্রচলিত রয়েছে। পুরোনো নোট বদলে ব্যাঙ্ক থেকে নতুন নোট নিয়ে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু এবারে তা সম্ভবপর হবে না। সেই রীতি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ইদ উল ফিতর উপলক্ষ্যে ১৯ থেকে ২৫ মার্চ নতুন নোট পাওয়া যাবে বলে আগেই জানিয়েছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আজকের পত্রিকা সূত্রের খবর, ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্ত পাল্টে নতুন নোট না দিয়ে তা সংরক্ষণ করতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিতে। তবে বর্তমানে মুজিবর রহমানের ছবি সমেত যে নোট রয়েছে, তার প্রচলন আপাতত অব্যাহত থাকবে।
শুধুমাত্র গা জোয়ারি ও অমূলক বিদ্বেষ থেকে ইদ উল ফিতরের প্রাচীন রীতি ভাঙছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খান জানান, "বাংলাদেশ ব্যাঙ্ক প্রথমে নতুন নোট দেওয়ার কথা জানালেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।" শেখ মুজিবর রহমানের ছবি ও প্রাক্তন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই থাকা নোট বদলে ফেলতে চায় বাংলাদেশ। আর তাই বাজারে পুরোনো নোট রেখে দিয়ে আপাতত ইদে নতুন নোট বিনিময় করায় নারাজ তারা।
তবে সূত্রের খবর, বঙ্গবন্ধুর ছবি ছাড়াই নতুন নকশার নোট বাজারে আসতে চলেছে। এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুর দিকে সেই নোট প্রকাশ করা হবে। তাতে শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য ছবি আঁকা থাকবে বলে জানা গিয়েছে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড ওরফে টাঁকশাল নোট ছাপার দায়িত্বে রয়েছে। নোট ছাপার আগে তার নকশা অনুমোদন করে সরকার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications