Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলাদেশে আরও বিপদ বাড়ছে হাসিনার, জানুয়ারিতেই শুরু হবে শুনানি! তার আগে বঙ্গবন্ধু-কন্যাকে চাইবে বাংলাদেশ?

Sheikh Hasina-Bangladesh: বাংলাদেশের মাটিতে আরও বিপদ বাড়ছে শেখ হাসিনার (Sheikh Hasina)। নিজের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (International criminal court) আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে জুলাই গণহত্যার বিচার। তার আগেই ইউনূস সরকার ভারতের কাছে বঙ্গবন্ধু কন্যাকে ঢাকার হাতে তুলে দেওয়ার আবেদন জানাতে পারে।

সেক্ষেত্রে বিচারের মুখোমুখি যাতে তাঁকে বসানো সম্ভব হয় সেই চেষ্টাই চালানো হবে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু হাসিনা নন, তাঁর মন্ত্রিসভার সদস্য, পুলিশের প্রাক্তন আধিকারিক, প্রাক্তন সচিবরাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে।

Sheikh Hasina-Bangladesh

বলে রাখা প্রয়োজন, প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য অপরাধ ট্রাইবুনাল তৈরি করেন শেখ হাসিনা (Sheikh Hasina-Bangladesh) ।

যেখানে একাধিক জামাত নেতা এবং বিএনপি নেতার মামলার শুনানি হয়। এমনকি দীর্ঘ বছরে একাধিক মৃত্যুদন্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এবার সেখানেই বিচারের মুখোমুখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস সরকারের তরফে হাসিনার শাসনকালে যে গণহত্যা চলেছে সে বিষয়ে মামলা করা হয়।

সে দেশের সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা এখন প্রি-ট্রায়াল স্টেজে অর্থাৎ মামলা প্রাথমিক তদন্ত অবস্থায় রয়েছে। সেই মামলায় পলাতক শেখ হাসিনাসহ কয়েকজন আসামি ছাড়া অনেককে ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সেই মামলায় ইতিমধ্যে শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দিয়েছে (Sheikh Hasina-Bangladesh)। সরকারি আইনজঈবী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সংক্রান্ত মামলার শুনানি করতে দীর্ঘ সময় লাগতে পারে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয় প্রতিবাদ।

যা পরে বৃহত আকার নেই। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার উচ্ছেদ দাবি করে ঢাকার দিকে এগোতে শুরু করে শয়ে শয়ে আন্দোলনকারী। যদিও প্রথমদিন পরিস্থিতি কড়া হাতে সামাল দেওয়ার চেষ্টা করেন বঙ্গবন্ধু কন্যা। সেদেশের পুলিশের গুলিতে অন্তত ১০০০ জনের মৃত্যু হয়।

আর তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কার্যত দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাঁর সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গভীর। বাংলাদেশের দাবি মেনে মোদী সরকার কি হাসিনাকে তুলে দেবে? নজর থাকবে সবার (Sheikh Hasina-Bangladesh) । তবে ইতিমধ্যে ভারত এই ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+