গরমে কাহিল হজ যাত্রীরা, মক্কায় লাফিয়ে বাড়ছে মৃত্যু, ভারতীয়দের সংখ্যাও নেহাত কম নয়
হাজার ছাড়িয়ে গিয়েছে হজ যাত্রীদের মৃত্যু সংখ্যা। তাতে ভারতীয়দের সংখ্যাও নেহাত কম নেই। প্রচণ্ড গরমে নাভিঃশ্বাস উঠছে সৌদি আরবের বাসিন্দাদের। তাপমাত্রা পারদ ৫২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এই তীব্র গরমের মধ্যে মক্কায় হজে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন হাজার হাজার পুন্যার্থী।
জানা গিয়েছে ৭০ জন ভারতীয়েরও মৃত্যু হয়েছে সেখানে। ৬৫৮ জন সৌদি আরবেরই বাসিন্দা মারা িগয়ছেন। এখনও ৬৩০ জনের মৃত্যু রেজিস্ট্রার করা হয়নি। সৌদি আরবের তাপমাত্রা ৫১.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। প্রতি বছরই গরমে তাপমাত্রা বাড়ছে। এবার চার ডিগ্রি বেড়ে গিয়েছে।

প্রতিবছর দশ হাজার হজযাত্রী এই সময় মক্কায় আসেন। তার মধ্যে অনেকের নামই রেজিস্ট্রার থাকে না সরকারি খাতায়। কিন্তু তারা মক্কায় তাঁদের ধর্মীয় কাজ করে যান। যাঁরা রেিজস্ট্রেশন না করে হজ করতে আসেন তাঁদের অবস্থা সবচেয়ে সংকট জনক হয়। কারণ তাঁরা এসির সুবিধা পান না। যাঁরা রেজিস্ট্রেশন করে আসেন তাঁরা তাঁদের ধর্মাচারন করার পরে এসিতে শরীর ঠান্ডা করতে পারেন।
প্রচণ্ড গরমে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের বেশিরভাগই রেজিস্ট্রেশন না করে এসেছেন। ভারতীয়দের পাশাপাশি মালয়েশিয়া, পাকিস্তান, জর্ডন, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, টিউনেসিয়া, ইরাক, কুর্দিস্তান থেকে আসা একাধিক হজযাত্রী মারা গিয়েছেন এই গরমে। অনেকে গরমে অসুস্থ হয়ে রাস্তার উপরে পড়ে রয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
প্রচণ্ড গরমে বাড়ছে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনে মৃত্যু হচ্ছে হজ যাত্রীদের। চলতি বছরে এশিয়া এবং ভারতের উত্তর পশ্চিম অংশে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে বড় কথা দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রার ফারক কমে যাচ্ছে। অর্থাৎ রাতের তাপমাত্রাও অস্বাভাবিক হারে বে়ড়েছে এই বছরে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।
রাজধানী দিল্লিতেও এবারে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তারমধ্যে তীব্র জলকষ্টে কাহিল শহরবাসী। এবারে দিল্লি সহ উত্তর পশ্চিমভারতে তীহ্র দহনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘচেছে। দিল্লি,পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাতের একাংশ এবং উত্তর প্রদেশের একাংশের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছিল এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। প্রায এক মাস ধরে তীব্র গরমের ধকল সইতে হয়েছে মানুষকে।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications