৪০ বছরে এই প্রথম! ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে জেদ্দা সফর মোদীর, ভারতীয় হজযাত্রীদের দিতে পারেন সুখবর
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে জেদ্দা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি গত ৪০ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর, যা দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে এক ঐতিহাসিক মুহুর্ত বলেই মনে করা হচ্ছে।
এই সফরে ভারত ও সৌদি আরবের মধ্যে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত চুক্তিগুলিকে ঘিরে সোমবার গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। সম্ভাব্য চুক্তিগুলির মধ্যে রয়েছে মহাকাশ, স্বাস্থ্য, শক্তি, সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্র।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল হজ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। ২০২৫ সালের জন্য ভারতের হজ কোটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,৭৫,০২৫ জন, যা ২০১৪ সালে ছিল ১,৩৬,০২০। তবে চলতি বছরে সম্মিলিত হজ অপারেটরদের চুক্তি চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় প্রায় ৪২,০০০ ভারতীয় হজযাত্রায় যেতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় হজ সংক্রান্ত সমন্বয়ের জন্য সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানিয়েছেন, "হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কাজ, এবং ভারতের সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে"।
প্রধানমন্ত্রী মোদী ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এটি ২০১৯ সালে মোদীর সৌদি সফরের সময় গঠিত একটি উচ্চপর্যায়ের সংস্থা, যার উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করা।
প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে বলেন, "গত এক দশকে ভারত-সৌদি সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। জেদ্দা সফরে আমি আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময়ের অপেক্ষায় আছি"।
জেদ্দাকে ঐতিহাসিকভাবে ভারত-সৌদি বাণিজ্য এবং হজ-ওমরাহ যাত্রীদের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। এই শহর থেকেই বহু ভারতীয় হজযাত্রী মক্কায় প্রবেশ করেন। বুধবার, প্রধানমন্ত্রী মোদীর সেখানের একটি কারখানা পরিদর্শনের কথা রয়েছে, যেখানে ভারতীয় শ্রমিকরা কাজ করেন। ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হওয়া মোদীর এই সফরকে ঘিরে ব্যাপক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে।
২১ এপ্রিল রিয়াদে অনুষ্ঠিত হয়েছে ভারত-সৌদি উচ্চপর্যায়ের বিনিয়োগ সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠক। এতে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড. পি কে মিশ্র এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান যৌথভাবে সভাপতিত্ব করেন। আলোচনায় বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এই সফরের মাধ্যমে ভারত ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ, অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশাবাদী দুই দেশ।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications