ক্যানসার পরাস্ত করল দুনিয়া বদলের অন্যতম কারিগর পল অ্যালেনকে

মারণ ক্যানসার জীবনযুদ্ধে হার মানাল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনকে।

মারণ ক্যানসার জীবনযুদ্ধে হার মানাল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনকে। ১৯৭০-এর দশকে বিল গেটসের সঙ্গে যৌথভাবে অ্যালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেন। সোমবার ক্যানসারে আক্রান্ত দেহ শেষ অবধি সাড়া দেওয়া বন্ধ করেছে।

ক্যানসার পরাস্ত করল দুনিয়া বদলের অন্যতম কারিগর পল অ্যালেনকে

পলের পরিবার জানিয়েছে, শুধু প্রযুক্তিবিদ হিসাবেই নয়, সমাজসেবি ও সর্বোপরি মানুষ হিসাবেও তিনি অনন্য ছিলেন। ফলে এই মৃত্যু তাদের কাছে গভীর শোকের। এমনটাই জানিয়েছেন পলের বোন জোডি।

নয় বছর আগে ক্যানসার হয়ে সেরে যাওয়ার পর তা ফের ফেরত আসে। সেটা মৃত্যুর দুই সপ্তাহ আগে পল জানিয়েছিলেন। রক্তের শ্বেতকণিকাকে আক্রান্ত করেছে ক্যানসারের জীবাণু।

পল স্ট্রালোলঞ্চ নামে একটি মহাকাশ সংস্থাও স্থাপনা করেছিলেন। সেটি বিশ্বের সর্ববৃহত বিমান বানাচ্ছে। তবে তার এখনও পরীক্ষণ হয়নি। এছাড়া ফুটবল দলের মালিকও ছিলেন তিনি।

১৯৮৩ সালে মাইক্রোসফট ছাড়ার পরে ভুলকান সংস্থা গড়েন পল। ফোর্বসের বিচারে তাঁর সম্পদের পরিমাণ ২০.৩ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর প্রয়াণে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও মুখ খুলেছেন। তিনি বলেছেন, পল দুনিয়া বদলের কারিগর ছিলেন। মাইক্রোসফটে ম্যাজিকাল প্রোডাক্ট বানিয়েছেন তিনি। আমাদের সংস্থা ও সমাজে তাঁর অবদান অনন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+