ফের বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক! ৯৩ বছর বয়সে পঞ্চমবার, পাত্রী কে?
মিডিয়া মোগল রুপার্ট মারডক ফের বিয়ে করলেন। ৯৩ বছর বয়সে পঞ্চমবারের জন্য বিয়ে করেছেন। পাত্রী তার থেকে বয়সে এক চতুর্থাংশ ছোট। তিনি আবার অবসরপ্রাপ্ত জীববিজ্ঞানীও বটে। নাম তার এলেনা জুকোভা, বয়স ৬৭। শনিবার ক্যালিফোর্নিয়ায় বিয়ে সেরেছেন তাঁরা।
মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ নব দম্পতির ছবি প্রকাশিত হয়েছে। মারডক পরেছিলেন কালো সুট এবং হলুদ টাই। অন্যদিকে এলেনার পরেছিলেন সাদা গাউন। হাতে ছিল লিলির তোড়া। এলেনা জুকোভা রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

মারডক এর আগে চারবার বিয়ে করেছিলেন। অতি সম্প্রতি রোলিং স্টোনস ফ্রন্টম্যান মিক জ্যাগারের দীর্ঘ সময়ের সঙ্গী মডেল জেরি হলকে বিয়ে করেছিলেন। রুপার্ট মারডকের ব্যক্তিগত জীবন প্রায়ই ট্যাবলয়েড সংবাদপত্রের জন্য খোরাক হয়েছে। তিনটি মহাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর কাজের ব্যাপ্তি।
গত বছর মারডক ডেন্টাল হাইজিনিস্ট থেকে রেডিও হোস্ট হওয়া অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু এমাসের কম সময়ের মধ্যে পরিকল্পিত বিয়ে বন্ধ করে দেন।
অন্যদিকে মারডকের বর্তমান স্ত্রী এলেনা জুকোভার মেয়ে দাশা জুকোভার একজন শিল্প পৃষ্ঠপোষক এবং উদ্যোক্তা। যিনি আগে রাশিয়ান অলিগার্চ রোমান আব্রামোভিচের সঙ্গে বিয়ে করেছিলেন।
রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্টচ প্যাট্রিসিয়া বুকারকে। ১৯৬০-এর দশকের শেষে দিকে তাঁকে তালাকও দেন। এই মুহূর্তে মারডকের ছয় সন্তান রয়েছে। তবে তাঁর দ্বিতীয় স্ত্রী আনা টরভ সংবাদপত্রের মালিক। ১৯৯৯ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তবে তাঁরা প্রায় ৩০ বছর একসঙ্গে ছিলেন। তারপর মারডকের তৃতীয় বিয়ে স্থায়ী হয়েছিল ২০১৩ সাল পর্যন্ত।
রুপার্ট মারডক অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মিডিয়া সাম্রাজ্যের মধ্যে রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে তাঁর পারিবারিক নেটওয়ার্ক রয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলারের। গত নভেম্বরে মারডক তাঁর মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ছেলে লাচলানের হাতে তুলে দেন। তিনি এই মুহূর্তে রয়েছেন ইমেরিটাস মর্যাদায়।












Click it and Unblock the Notifications