কোভিডের টেস্টে ৯ বার নেগেটিভ হওয়া ব্যক্তিই নতুন করে অতিমারী ছড়ানোর কারণ! ত্রস্ত চিন
সিঙ্গাপুর থেকে চিনে পৌঁছেই তিনি, ২৮ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। এরমধ্যে তিন সপ্তাহ তিনি টানা কেন্দ্রীয় আইসোলেশনে থেকেছেন। পরবর্তীকালে তাঁর পর পর ৯ টি করোনা টেস্ট হয়। নয়টি নিউক্লিক অ্যাসিড টেস্ট ও একটি সেরম টেস্টে তিনি বারবার নেগেটিভ এসেছে। চিনের এই ব্যক্তিই সেদেশে নতুন করে করোনা ছড়ানোর কারণ বলে মনে করতে শুরু করে দিয়েছেন সেখানের প্রশাসনের বহু কর্তা। এর নেপথ্যে রয়েছে বহু কারণ।মনে করা হচ্ছে, এই ব্যক্তির হাত ধরে চিনের ফুজিয়ান শহরে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

নতুন করে চিনের একাধিক শহরে ছড়িয়ে পড়ছে করোনার প্রাদপর্ভাব। ৭৫ জন এমন করোনা আক্রান্তকে পাওয়া গিয়েছে চিনের বিভিন্ন শহরে যেখানে অনেকেই উপসর্গহীন। চিনের পুশিয়ান, কোয়াংজাউ, জিয়ামেনে প্রবলভাবে দানা বাঁধতে শুরু করেছে করোনার দাপট। নে করা হচ্ছে একটি আলাদা ধরনের ভ্যারিয়েন্ট থেকে এই রোগ চিনে আগুনের মতো করে ছড়িয়ে পড়েছে। এদিকে, চিনের ওই শহরগুলিতে সমস্ত শিক্ষক ও পড়ুয়াদের সবার করোনা টেস্ট করার কথা বলা হয়েছে। আর তা এক সপ্তাহের মধ্যেই করতে হব বলে জানানো হয়েছে। এদিকে, দেখা যাচ্ছে এই সমস্ত শহরে ও এলাকায় এক ডজনের বেশি স্কুল পড়ুয়া করোনা পজিটিভ হিসাবে উঠে এসেছে। জানা গিয়েছে, ১০ দিন ধরে এলাকার বিভিন্ন স্কুলে এই মহামারী ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভয়ঙ্কর আকার নিচ্ছে বলে জানা গিয়েছে। দেখা গিয়েছে, এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্কুল পড়ুয়ারা। তাতেই ফের একবার শিশুদের ক্ষেত্রে করোনা আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। তবে রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে, লিন মউজিকে নিয়ে। তিনি চিনে এসেছেন সিঙ্গাপুর থেকে। গত ৪ অগাস্ট সিঙ্গাপুর থেকে লিন শিয়েমেন বিমানবন্দরে আসেন। কিন্তু এই লিনই জানিয়েছেন যে, চিনে করোনার মূল কারণ হিসাবে উঠে আসতে পারেন। এমনই মনে করা হচ্ছে। কারণ , লিন এই সময়ের পর যাঁদের সংসর্গে এসেছেন তাঁদের থেকে করোনা বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। লিনকে পর পর ৯ টি করোনা টেস্ট করিয়ে নেওয়ার পরও তাঁর দেহে করোনার চিহ্ন পাওয়া যায়নি। সেক্ষেত্রে ৮৪১ জন লিনের ঘনিষ্ঠরা করোনা পজিটিভ হয়েছেন। আর সেই জায়গা থেকে এই একজন ব্যক্তির দেহে ঠিক কী সমস্যা রয়েছে তা নিয়ে রয়েছে বহু জল্পনা।
এদিকে, করোনার জেরে বারবার যেভাবে চিনে নতুন করে মহামারী ছড়িয়ে পড়েছে,তাতে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে, শরতের মাঝে চিনে অটম ফেস্টিভাল শুরু হওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে আতঙ্কের পরিমাণ আরও বাড়ছে চিনের প্রশাসনিক ব্যবস্থাপকদের। সেপ্টেম্বরের ২১ তারিখ সেদেশে মিড অটম ফেস্টিভাল। এরপর অক্টোবরে ন্যাশনাল ডে রয়েছে চিনের। এদিকে, পুশিয়ানে এমনভাবে করোনা ছড়াতে শুরু করেছে যে, তারফলে এলাকার সমস্ত জনবহুল স্থান আপাতত বন্ধ। বন্ধ রয়েছে জিম থেকে শুরু করে সিনেমা হল।












Click it and Unblock the Notifications