Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাত্র ৪৫ দিনের মাথায় ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন Liz Truss

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন Liz Truss। গত মাস দেড়েক আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন তিনি। বরিশ জনসনের পরেই নির্বাচন জয় পেয়েই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন Liz Truss। কিন্ত্য একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখ

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন Liz Truss। গত মাস দেড়েক আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন তিনি। বরিশ জনসনের পরেই নির্বাচন জয় পেয়েই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন Liz Truss। কিন্ত্য একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে পড়তে হচ্ছিল তাঁকে। বিশেষ করে ব্রিটেনের অর্থনীতি সামলাতে হিমশিম খেতে হয় Liz Truss।

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন Liz Truss

এমনকি তাঁর নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত রীতিমত সে দেশে সমালোচনার মধ্যে পড়ে। ফলে চাপ বাড়ছিল। আর এরপরেই আজ বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে হঠাত করেই ইস্তফা দিলেন Liz। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর পদ Liz-এর পদত্যাগের পরেই ফের ব্রিটেনে ভোটের দামামা।

আগামী সপ্তাহেই নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সে দেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন Liz Truss। তবে ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডির সঙ্গে নির্বাচন এবং পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়া নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন Liz Truss।

আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে আসেন Liz। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং ইস্তফা দেওয়ার কথা জানান। আর এরপরেই রীতিমত ব্রিটেনের রাজনীতি হৈহৈ বেঁধে যায়। বলে রাখা প্রয়োজন, ব্রিটেনের মসনদে মাত্র ৪৫ দিনের জন্যে বসেন Liz। সে দেশের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্যে প্রধানমন্ত্রীও তিনি।

অন্যদিকে শুধু Liz-ই নয়, ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ব্রেভারম্যান। তবে লিজের আগেই তিনি পদত্যাগ করেন বলে খবর। আর সেই সময় থেকেই জল্পনা তৈরি হচ্ছিল যে সম্ভবত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন লিজ। আর এরপরেই ইস্তফা দেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে কার্যত দেড় মাস আগেই প্রধানমন্ত্রী পদে বসেন Liz Truss।

আর এরপর থেকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি তাঁর দল কনজার্ভেটিভ পার্টির মধ্যেও লিজকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে এই মুহূর্তে ব্রিটেনে অর্থনীতি পরিস্থিতি ভালো নয়। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষের উপর বাড়ছে চাপ। দায়িত্ব নিতে পারেননি লিজ। আর ফলে ক্ষোভ বাড়ছিল।

আর এই সমস্ত বিষয় মাথায় রেখেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে লিজের পদত্যাগ বলে মনে করা হচ্ছে। তবে সে দেশের আগামী প্রধানমন্ত্রী পদে কে? ফের কি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক সুযোগ আসতে চলেছে? যদিও বিষয়টি এখনও অবশ্য স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের প্রধানমন্ত্রী পদে বসা শুধু সময়ের অপেক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+