Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌দশ বছর ধরে বিনামূল্যে পিৎজ্জা ডেলিভার হচ্ছে এই ব্যক্তির কাছে

‌দশ বছর ধরে বিনামূল্যে পিৎজ্জা ডেলিভার হচ্ছে এই ব্যক্তির কাছে

ইতালিয়ান খাবার পিৎজ্জা খেতে ভালোবাসেন সকলেই এবং সেটা যদি বিনামূল্যে কেউ আপনার বাড়ির দরজায় দিয়ে যায় তবে তো সোনায় সোহাগা। কিন্তু এই বিনামূল্যে পিৎজ্জা ডেলিভারি মোটেও খুব একটা পছন্দ করছেন না ৬৫ বছরের জিন ভ্যান ল্যান্ডারঘেম।

দশ বছর ধরে বিনামূল্যে পিৎজ্জা ডেলিভার

দশ বছর ধরে বিনামূল্যে পিৎজ্জা ডেলিভার

বেলজিয়ানের এই ব্যক্তি গত দশ বছর ধরে বিনামূল্যে পিৎজ্জার ডেলিভারি পেয়ে চলেছেন কিন্তু তিনি তা কোনওদিনই অর্ডার করেননি। সম্প্রতি তিনি এই বিষয়টিকে ভালো নজরে দেখছেন না। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে এই পিৎজ্জা ডেলিভারির জন্য তাঁর রীতিমতো সমস্যা হচ্ছে। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি প্রতিটা সময় স্কুটারের শব্দ শুনলেই তিনি আতঙ্কে চলে যান এবং ভাবেন আবার কেউ হয়ত তাঁর দরজায় পিৎজ্জা দিয়ে গেল।

ইচ্ছাকৃতভাবে করছে

ইচ্ছাকৃতভাবে করছে

প্রাথমিকভাবে জিন ভ্যানের ধারণা যে কোনও ব্যক্তি হয়ত দুর্ঘটনাবশত পিৎজ্জা ডেলিভারির আউটলেটে ভুল ঠিকানা দিয়ে দিয়েছেন। কিন্তু দশক কাটতে চলল তাও পিৎজ্জা আসছে তাঁর বাড়িতে বিনামূল্যে। তবে এখন জিন ভ্যান মনে করছেন যে এটা কেউ ইচ্ছাকৃতভাবে করছে।

জিনের এক বন্ধুর সঙ্গে একই ঘটনা ঘটেছে

জিনের এক বন্ধুর সঙ্গে একই ঘটনা ঘটেছে

কাকতালিয়ভাবে, জিন একা নন, তাঁর এক বন্ধু যিনি কাছের শহরে থাকেন, তিনিও প্রায়শই এই পিৎজ্জা পেয়ে থাকেন বিনামূল্যে। তাণর বিশ্বাস তাঁদের দু'‌জনকে এই লোভনীয় খাদ্য পাঠানোর পেছনে একই ব্যক্তির হাত রয়েছে। কিন্তু দু'‌জনের কেউই ওই রহস্যময় ব্যক্তিকে এখনও খুঁজে বের করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও ওই ব্যক্তির পরিচয় নিয়ে এখনও রহস্য রয়েছে।

 পিৎজ্জা শুধু নয়, পেয়েছেন কাবাবও

পিৎজ্জা শুধু নয়, পেয়েছেন কাবাবও

স্থানীয় ডাচ সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন যে পিৎজ্জা আতঙ্ক কিভাবে তাঁর জীবনকে প্রভাবিত করেছে। ডেলিভারি শুধু পিৎজ্জাতেই সীমাবদ্ধ নয়, একবার তো তিনি তাঁর দরজায় অর্ডার না দিয়েই কাবাব পেয়ে গিয়েছিলেন। গত বছরের জানুয়ারি মাসে জিন ১৪টি পিৎজ্জা পেয়েছিলেন ১০টি ডেলিভারির মাধ্যমে। এখনও পর্যন্ত, তিনি একটা পিৎজ্জার জন্য অর্থ প্রদান করেন নি এবং তিনি সেগুলি নিতে অস্বীকার করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+