এক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপ
এক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপ
এক শর্টে প্রায় পুরো মহাকাশ ক্যামেরাবন্দি করল জেমস ওয়েব টেলিস্কোপ। এক ছবিতে এক হাজারের বেশি ছায়াপথ দেখিয়ে কামাল করল নাসার ওই অত্যাধুনিক যান। জেমস ওয়েব টেলিস্কোপ বিজ্ঞান পর্যবেক্ষণে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল। চমকপ্রদ এই ছবিটা ক্যাপচার করা হয়েছিল পরীক্ষামূলকভাবে। এই পরীক্ষামূলক ছবিই তাক লাগিয়ে দিয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের।

মহাজাগতিক ছবিগুলি দেখার অপেক্ষায় বিজ্ঞানীরা
জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের অন্ধকার থেকে অজানাকে জানতে নানা ছবি ও তথ্য তুলে ধরছে। নাসার বিজ্ঞানীরা এই জেমস ওয়েব টেলিস্কোপ থেকে নতুন নতুন যে সমস্ত তথ্য পাচ্ছেন, তা নিয়ে গবেষণা চালাচ্ছেন। আরও অনেক ছবি আসবে ১২ জুলাই। এখন সেই মহাজাগতিক ছবিগুলি দেখার অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
|
ছায়পথের ছবি থেকে নতুন কিছু জিনিস আবিস্কারের অপেক্ষা
নাসার মহাকাশ যান তার জেমস ওয়েব টেলিস্কোপ থেকে নতুন যে সমস্ত চিত্র প্রকাশ করছে, তা পরীক্ষা ও মহাকাশ গবেষণার কাছে ব্যবহৃত হচ্ছে। সম্প্র্তি ছায়াপথগুলির এই মহাজাগতিক দৃশ্য মহাবিশ্বে লুকিয়ে থাকা কোন কোন বিষয়বস্তুর আভাস দেয়, তা জানার জন্য অপেক্ষা করে থাকতে হবে। নাসার বিজ্ঞানীরা জোর চেষ্টা চালাচ্ছেন ছায়পথের ছবি থেকে নতুন কিছু জিনিস আবিস্কারের।

ছবিটিতে অত্যন্ত ক্ষীণ কিছু দেখা যাচ্ছে। সেগুলি কী?
বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩২ ঘণ্টার মধ্যে ৭২টি এক্সপোজারের মাধ্যমে মহাবিশ্বের সবথেকে গভীরতম চিত্রগুলি তুলে এনেছে। তার মধ্যে একটি হল এক ছবিতে হাজারের বেশি ছায়াপথ। এই ছায়াপথের ছবি পর্যবেক্ষণের মাধ্যমে অস্পষ্ট বস্তুগুলিকে শনাক্ত করার কাজ চলছে। ছবিটিতে অত্যন্ত ক্ষীণ কিছু দেখা যাচ্ছে। সেগুলি কী, তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা, তা নাসা এক বিবৃতিতে জানিয়েছে।

জেমস ওয়েব টেলিস্কোপ কীভাবে ইমেজিং করল
জেমস ওয়েব টেলিস্কোপ তাঁর লক্ষ্যে অবিচল থেকে মহাজাগতিক নানা কাণ্ডকারখানার সাক্ষী থাকছে, ছবি তুলে তা পৃথিবীতে সরবরাহ করছে। এর প্রধান কাজ হল সঠিক বিজ্ঞান পরিমাপ করা এবং নির্ভুল পয়েন্টিং-সহ ইমেজিং করা। এই টেলিস্কোপটি মাত্র দুটি যন্ত্র থেকে ডেটা বিম ব্যাক করার জন্য টিউন করে। তারপর তারা ছবি ক্যাপচার করতে শুরু করে। তারপর ওই ডেটা বিমে ক্যাপচার করা ছবিগুলি আপলোড করতে শুরু করে।

জেমস ওয়েবের পাঠানো ছবিতে বহু ছায়াপথ একসঙ্গে
জেমস ওয়েবের পাঠানো ছবিতে বহু ছায়াপথ দেখা গেলেও এক একটি ছায়াপথের বয়স কত, তা বোঝা খুবই মুশকিল। তবে মহাকাশের যে দৃ্শ্য ধরা পড়েছে জেম ওয়েব টেলিস্কোপের ক্যামেরায়, তা দেখে অত্যাশ্চর্য না হয়ে উপায় নেই। তবে শুধু দৃশ্য দেখে মোহিত নন নাসার বিজ্ঞানীরা। তাঁরা এখান থেকে নতুন কিছু তুলে আনতে বদ্ধপরিকর।

মহাকাশ বিজ্ঞানীদের সমস্ত চোখ নিবদ্ধ ১২ জুলাইয়ে
এখন মহাকাশ বিজ্ঞানীদের সমস্ত চোখ নিবদ্ধ ১২ জুলাইয়ের দিকে। ওইদিন জেমস ওয়েব টেলিস্কোপের টিম প্রথম বিজ্ঞান চিত্র পরিবেশন করবে। মহাবিশ্বের জন্ম দেখার জন্য যে টেলিস্কোপ পাঠানো হয়েছিল মহাকাশে, তার প্রথম ছবিতে কেমন পারফরম্যান্স করতে পারে, সেদিকেই তাকিয়ে মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে মহাকাশপ্রেমীরা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications