তিনমাসে সাধারণ নির্বাচন করানো সম্ভব নয়, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পাক-ডেপুটিস্পিকারের সেই প্রস্তাব নাকচ করে দেওয়া এবং পর মন্ত্রিসভা ভেঙে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার নতুন সমস্যা, পাকিস্তানের নির্বাচন কমিশন জানালো মাত্র তিনমাসে সারা দেশে সাধারণ নির্বাচন করাতে পারবে না তারা। কারণে সেই পরিকাঠামো নেই তাদের!

পাকিস্তানের রাজনীতি বরাবরই নাটকীয় অধ্যায়ে ভর্তি৷ এবার সেই নাটক যেন চরমসীমায় পৌঁছেছে। সম্প্রতি পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। সেই অনাস্থা প্রস্তাবের দিনই তা অসাংবিধানিক বলে নাকচ করে দেন পাক-ডেপুটি স্পিকার। এতটা পর্যন্ত তাও ঠিক ছিল, এরপর আসে আরও এক নতুন চমক৷ প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে দিয়ে ৩৪২ সংসদের মন্ত্রিসভাকে ভেঙে দেন৷ এবং সময়ের আগেই আরও একটি সাধারণ নির্বাচনের ডাক দেন৷
ইমরান খান ঘোষণা করেছিলেন আগামী ৯০ দিনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন হবে৷ এবং তার পাগে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন ইমরান খান। পাকিস্তানের সংবিধানের ২২৪এ(১) ধারা অনুযায়ী, দেশে নির্বাচন আয়োজনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।
যদিও এই পুরো বিষয়টির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান বিরোধিতা৷ পাকিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে তারা কয়েকটি ধাপে আবোদনকারীদের সমস্তপক্ষ ক্ষতিয়ে দেখে মামলার রায় দেবেন৷ যদি মামলার শুনানি ইমরানের পক্ষে যায় তাহলে আগামী ৯০ দিনে নির্বচন হবে৷ এবং যদি রায় ইমরানের বিপক্ষে যায় তাহলে আরও একবার অনাস্থা প্রক্রিয়াটি সম্পন্ন করার সুযোগ পাবোন বিরোধিরা৷ সূত্রের খবর সোমবারই পাকিস্তানের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ৯০ দিনে জেনারেল ইলেকশন করানোর মতো জায়গাতে নেই৷ সাংবিধানিক, লজিস্টিক এবং আইনি প্রচুর জটিলতা রয়েছে ৯০ দিনে সাধারণ নির্বাচন সম্পন্ন করার জন্য৷
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications