Israel-Palestine Conflict: যুদ্ধবিরতির মধ্যে জেরুজালেমে সন্ত্রাসবাদী হামলা! কমপক্ষে তিন ইজরায়েলির মৃত্যু
Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সপ্তম দিন। এই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে এদিন জেরুজালেমে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। বলা হয়েছে, জেরুজালেমে জেরুজালেমে দুই হামলাকারীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় তিন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাতটা চল্লিশে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই ফিলিস্তিনি হামলাকারী ওয়েইজম্যান স্ট্রিটে গাড়ি থেকে নেমে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার সময় দুজন অফ ডিউটি সেনা এবং একজন সশস্ত্র অসামরিক ব্যক্তি হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে ওই দুই হামলাকারীর মৃত্যু হয়। এই হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কিছু লোক বাসস্টপে অপেক্ষা করছে। এমন সময় দুই হামলাকারী গুলি চালাতে শুরু করে।
ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট জানিয়েছেন হামলাকারীরা হল মুরাদ নমর এবং ইব্রাহিম নমর। এরা দুজনেই হামাসের সঙ্গে যুক্ত। আগেও এরা সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকার অভিযোগে এর আগেও জেল খেটেছে।
পুলিশ জানিয়েছে হামলাকারীদের কাছে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুরো আশপাশের এলাকাও খতিয়ে দেখছে পুলিশ।
এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২৪ বছরের এক মহিলার। চিকিৎসাধীন অবস্থায় এক মহিলা ও এক পুরুষের মৃত্যু হয়েছে। বলা হয়েছে, যেখানে এই হামলা হয়েছিল, সেখানে ঠিক একবছর আগেও হামলা হয়েছিল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications