Israel-Palestine Conflict: গাজায় হামলা ইজরায়েলের! একের পর এক মসজিদ ধ্বংসস্তূপে পরিণত

Israel-Palestine Conflict: শনিবার হামাসের অতর্কিতে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। পাল্টা ইজরায়েল হামাসের দখলে থাকা গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। এইশব হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় সাতটি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্য গাজায় অবস্থিত আল আব্বাস মসজিদও ইজরায়েলি রকেট হামলায় ধ্বংস হয়ে গিয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইজরায়েল এর আগে গাজার আল-সুসি, আল ইয়ার্মুক, আল-আমিন মহম্মদ , আহমেদ ইয়াসিন, আল-হাবিব মহম্মদ এবং আল-গারবি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করেছে।

Israel-Palestine Conflict: ইজরায়েল

গাজা ভিত্তিক ফিলিস্তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস ইঈজরায়েলে তাদের হামলার নাম দিয়েছে অপারেশন আল-আকসা বন্যা। হামাস বলেছে, পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইজরায়েলি বাহিনীর অভিযান এবং হিংসার প্রতিশোধ নিতেই ইজরায়েলের ওপরে তাদের হামলা। এর প্রতিশোধ হিসেবে ইজরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় অপারেশন সোর্ডস অব আয়রন শুরু করেছে।

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, এই যুদ্ধে অন্তত ৮০০ ইজরায়েলি নিহত হয়েছে এবং ২৩০০ জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ইজরায়েলি হামলায় ৫৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছে।

উল্লেখ করা যেতে পারে হামাসের হঠাৎ রকেট হামলা জন্য ইজরায়েল মোটেও প্রস্তুত ছিল না। গত ৫০ বছরের বেশি সময় ধরে হামাস ইজরায়েলে অনেক হামলা চালিয়েছে। তবে এই প্রথম সন্ত্রাসবাদীরা ইজরায়েলের শহরে প্রবেশ করেছে এবং সেখানে বহু মানুষকে হত্যা করেছে। ইজরায়েলি নাগরিকদের তাদের বাড়ি থেকে অপহরণ করে বন্দি করে হত্যা করেছে।

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে অন্যতন হিসেবে গণ্য করা হয়। তারাও হামাসের হামলার কোনও পূর্বাভাস দিতে পারেনি। যে কারণে মোসাদও সমালোচনার মুখে পড়েছে।

হামাসের হামলার পরে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ফিলিস্তিনকে সতর্ক করে বলেছেন, হামাস বডড ভুল করেছে। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বলেছেন, এটি একটি যুদ্ধ যা হামাস শুরু করেছে, আর ইজরায়েল শেষ করবে। যুদ্ধে ইজরায়েল জিতবে বলেও দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+