Israel-Palestine Conflict: গাজায় ঢুকলে সেনার কবরস্থান তৈরি হবে! আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের
Israel-Palestine Conflict: সোমবার দশন দিনে পড়েছে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ। এদিকে গাজার মানবিক পরিস্থিতির দ্রুত অবনিত হচ্ছে। মধ্য গাজায় রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হানায় তিন শিশু-সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গাজা নিয়ে আমেরিকা ও ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এক সপ্তাহের বেশি সময় আগে ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এলাকায় মৃতের সংখ্যা কয়েক হাজার। গাজা উপত্যকায় সর্বশেষ মৃতের সংখ্যা ২৬৭০ এবং আহতের সংখ্যা ৯৬০০। পশ্চিম তীরে মৃত্যু হয়েছে ৫৭ জন। আহতের সংখ্যা ১২০০। অন্যদিকে ইজরায়েলে ১৪০০ জনের মৃত্যু হয়েছে আহত প্রায় সাড়ে তিন হাজার।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার সন্ধেয় নিখোঁজ ও হামাসের হাতে বন্দিদের পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স হ্যান্ডেলে ইজরায়েলি পণবন্দিদের আত্মীয়দের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার ছবি পোস্ট করেছে। যেখানে প্রধানমন্ত্রীকে পণবন্দিদের আত্মীয়দের সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে।
ফিলিস্তিনি এলাকায় রাষ্ট্রসংঘের সমন্বয়কারী লিন হেস্টিংস সতর্ক করে বলেছেন, ইজরায়েল গাজাকে ধ্বংস করার পথে রয়েছে। তিনি হামাসের হাতে পণবন্দিদের নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন। ইজরায়েলের বিমান হানা হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরেও। নুসিরাত ক্যাম্পে বিমান হানায় তিন শিশু-সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে গাজায় ইজরায়েলের বোমা বর্ষণের পরে সেখানকার মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ৫০ হাজার গর্ভবতী মহিলা রয়েছেন, যাঁরা মৌলিক স্বাস্যসেবা পাচ্ছেন না। আগামী মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার মহিলা একটি করে সন্তানের জন্ম দিতে চলেছেন।
আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমিরাবদুল্লাহিয়ান ইজরায়েলকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা একটি পুতুল। যুদ্ধের পরিধি বাড়লে আমেরিকা ও ইজরায়েলের ব্যাপক ক্ষতি হবে। গাজায় প্রবেশ করা সেনাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেখানে সেনাদের কবরস্থান তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যুদ্ধের দশম দিনে ৫ ঘন্টার যুদ্ধ বিরতি চলছে গাজায়। ভারতীয় সময় সাড়ে এগারোটায় এই যুদ্ধ বিরতি শুরু হয়েছে। অনেক দেশ থেকে মিশরে পাঠানো মানবিক সাহায্য মিশর-গাজা সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং দিয়ে দক্ষিণ গাজায় পাঠানো হবে। ১০০ টি ট্রাকের মাধ্যমে প্রায় এক হাজার টন ত্রাণ সামগ্রী দক্ষিণ গাজায় নিয়ে যাওয়া হবে। ত্রাণ বিতরণে সমম্বয়সাধন করছে রাষ্ট্রসংঘ।












Click it and Unblock the Notifications