Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শত্রুর শত্রু মিত্র, এই ফর্মুলাতেই কি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এগোতে চাইছে চিন!

ইউক্রেনকে পরাস্ত করতে এবার রাশিয়া পাশে পাচ্ছে বেজিংকে

হঠাৎ করে রাশিয়ার উপরে আগ্রহ দেখাতে শুরু করেছে বেজিং। সূত্রের খবর খুব শীঘ্রই নাকি রাশিয়া সফরে যাবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তাতেই ঘুম উড়েছে তাবর রাজনৈতিক মহলের। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন একটা রাজনৈতিক সমীকরণ দেখছেন তাঁরা। অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে বেজিং-মস্কোর সহাবস্থানের নেপথ্যে।

শত্রুর শত্রু মিত্র, এই ফরমূলাতেই কী রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এগোতে চাইছে চিন

রাশিয়ার সঙ্গে চিনের এই ঘনিষ্ঠতার নেপথ্যে যে কারণগুলি কাজ করছে তার মধ্যে রয়েছে প্রধান তিনটি কারণ। প্রথম কারণটি হল শত্রুর শত্রু মিত্র ফরমুলা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরে আমেরিকার বিষ নজরে পড়েছে রাশিয়া। অন্যদিকে করোনা সংক্রমণের পর থেকে আমেরিকার রোষানলে পড়েছে চিনও। আমেরিকা তো চিনের কাছ থেকে ব্যবসা পত্র গুটিয়ে নিয়েছে। তার জেরে আর্থিক দিক থেকে বিপুল ধাক্কা খেয়েছে চিন। কাজেই আমেরিকার বিরুদ্ধে রয়েছে যে দুই দেশ সেই দুই দেশ একজোট হতে চাইছে।

তার পরের কারণটি ব্যবসা। যুদ্ধের কারণে কোণঠাসা হয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে নারাজ। এদিকে চিনের ক্ষেত্রেও করোনা সংক্রমণের জেরে কোণঠাসা দশা। ব্যবসা বাণিজ্যেও ধাক্কা খেয়েছে। সেকারণে দুই দেশ একে অপরের সাহায্য নিয়ে আর্থিক ভাবে ভরসা পেতে চাইছে। ইউক্রেনকে আর্থিক সাহায্য করছে আমেরিকা। এক্ষেত্রে রাশিয়াকে কেউ সাহায্য করার নেই সেই অভাবটা চিন পূরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

আর্থিক ধাক্কা সামনে ওঠার চেষ্টা করছে দুই দেশ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জেরে আর্থিক ভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত রাশিয়া। তার উপরে একাধিক দেশ বয়কট শুরু করার কারণে বাণিজ্যে ধাক্কা খেয়েছে। চিনের ক্ষেত্রেও সেই একই দশা। করোনা মহামারীর কারণে বিপুল ধাক্কা সামলে উঠতে পারছে না। সেকারণেই রাশিয়া এবং চিন একে অপরকে পাশে পেতে চাইছে। সেই সঙ্গে দুই দেশই কমিউনিস্ট। মতাদর্শগতভাবেও তাদের মিল রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+